somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এদেশের রাজনীতিবীদদের কথায় বিশ্বাস করতে নেই।

০৯ ই জুলাই, ২০১৪ ভোর ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় পড়া একটা জোকস:
০১.
একবার বাংলাদেশের একজন মস্তবড় রাজনীতিবীদ তার চ্যালা চামুন্ডাদের নিয়ে এলাকায় গেলেন নির্বাচনী প্রচারাভিযানে। বিজয়ী হইলে হ্যান কইরা ফেলামু, ত্যান কইরা ফেলামু টাইপের প্রতিশ্রুতি দিতে দিতে মুখে ফেনা তুলিয়া প্রায় ভোর রাতে ওই নেতা সাঙ্গ পাঙ্গ লইয়া আবার ঢাকায় ফিরতে ছিলেন। পথে তাদের গাড়ি এক্সিডেন্ট করিয়া রাস্তার পাশে এক কৃষকের ধান ক্ষেতে উল্টে পড়লো।

ভোর বেলা ওই কৃষক তার জমিতে এসে দেখলো উক্ত রাজনীতিবীদ তার চ্যালা চামুন্ডা সহ এক্সিডেন্ট কইরা ধান ক্ষেতে চিত্‍ হইয়া পইড়া আছে। কৃষকটি তাদের সবাইকে সম্মানের সাথে দাফন এর ব্যাবস্থা করিলো।

এর কয়েকদিন পর উক্ত রাজনীতিবীদ এর কোন হদিস না পেয়ে পুলিশ গেল ইনভেস্টিগেশনে। খুজতে খুজতে পুলিশের তদন্তকারী দল খবর পেল রাজনীতিবীদের গাড়ি রাস্তার পাশে গ্রামের কৃৃষকের একটা ধান ক্ষেতে এক্সিডেন্ট করেছে। যথারীতি উক্ত কৃষককে খুজে বের করে পুলিশ তার কাছে জানতে চাইলো তার ধান ক্ষেতে কি ওমুক নেতার গাড়ি এক্সিডেন্ট করেছে কিনা।

কৃষক উত্তর করিলেন- হ্যা, আমার ধান ক্ষেতে তাদের গাড়ি এক্সিডেন্ট করিয়াছে।
পুলিশ কৃষককে পাল্টা প্রশ্ন করিলো- ওই নেতা সহ বাকী লোকগুলো এখন কোথায়।
কৃষক বলিলো- তাদের সবাইকে আমি কবর দিয়ে দিয়েছি।
ও মাই গড...। পুলিশ অবাক হইয়া জানতে চাইলো- তাদের সবাই কি স্পট ডেড ? মানে এক্সিডেন্ট এর সাথে সাথেই মারা গেছে?
কৃষক বলিলো- না........... কবর দেয়ার সময় তাদের অনেকেই অনেক কাকুতি মিনতি করে বলেছিল- তারা মরে নাই। আহত হয়েছে। তাদের যেন কবর দেয়া না হয়।
পুলিশ এবার আরো অবাক হয়ে জানতে চাইলো- তাহলে তুমি তাদের জীবিত জেনে ও কবর দিলে কেন?

কৃষক এবার ঠোটে হাসি ফুটিয়ে বলিলো- আরে মিয়া বুঝেন না? আপনি ওদের কথায় বিশ্বাস করতে কন? এত বোকা পাইছেন আমারে? এদেশের রাজনীতিবীদদের কথায় বিশ্বাস করতে নেই। তারা যখন বলেছে তারা মরে নাই আহত হয়েছে, তার মানে নির্ঘাত তারা মারা গেছে।

০২.
উপরের গল্পটি বেশ পুরোনো এবং প্রায় সবারই জানা।

আজ যখন বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশের মধ্যকার সমুদ্রসীমার বিবাদ নিয়ে নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিসি আদালতের রায় দেয়ার পর বাংলাদেশ-ভারতের উভয় পক্ষই খুশি হয়। আর দক্ষিণ তালপট্টি দ্বীপ হারিয়েও আমাদের তথাকথিত রাজনীতিবীদগণ এবং সরকার দাত কেলিয়ে বলেন বাংলাদেশের জয় হয়েছে। তখন ওই কৃষকের মতো আমরাও বলতেই পারি............

এদেশের রাজনীতিবীদদের কথায় বিশ্বাস করতে নেই। তারা যখন বলেছে বাংলাদেশে জিতেছে তার মানে বাংলাদেশ...............................(আপনারাই বুঝে নিন)।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×