somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ অর্ধেন্দু পূর্ণ হবে পৃথিবীর ভালোবাসায়!

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অতন্দ্রিত রাতের পর কিছু নিয়তি অমোঘ মন্ত্রের মত আধবোজা ভাবনার সমীরণে শিহরণ তুলে অর্বাচীন চেতনায় শুকে নেয় আদিমতার ঘ্রাণ। এখনো আদিম প্রবৃত্তির শিস নাগের ফণায় অসংযমী চেতনা স্ফুলিঙ্গ আস্ফালন তুলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মানবতা ভোগের নির্যাসিত লগ্ন! আমার একাগ্র আকাঙ্ক্ষায় বড় সাধ হয় অন্তত একবার আমি, 'তুমি' হবো! আমিও তখন ঐরাবতের মত ক্ষুদ্রকে তাচ্ছিল্য করে হবো কর্ষিত সভ্যতার ধারক!

তবে কি অর্ধেন্দু পূর্ণ হবে আজ পৃথিবীর ভালোবাসায়?
সেই জ্যোৎস্না উপচানো রাতের মায়ায়
আমার বড় শুদ্ধ হবার সাধ!
আজ থেমে যাক সব গৃহযুদ্ধ,
মুছে যাক রক্তপাতের রেখায় মৃত্যুর হাহাকার!
আজ জীবন হোক পূর্ণ
চন্তিকার ক্ষয়ে ক্ষয়ে নিঃস্ব হবার
দুর্লঙ্ঘ উপাখ্যান লংঘন করে,
নব উন্মেষের কপোলেতে জ্যোতিময় লালটিপ!


পরক্ষণেই দেখি চেতনার হাহাকার! কি করে অগ্রাহ্য হবে এই মানবতার ডাক! এত ঘৃণায় ডুবে গিয়েও ধ্রুপদী ভাবনার নোনা জলে মিষ্টি লহরীর বইয়ে দেয় এক চিমটি ভালোবাসা! কি অপরিমেয় তার ক্ষমতা! তবুও ঘৃণা আছে সেই আদিম থেকে! মানবতার প্রয়োজনেই তার প্রেতপুরীর নিশংস ঐতিহ্য নিয়ে বেঁচে থাকা! জানি আমি বেশ, এখন আর কেউ সুহাসিনী ভোরের নিমন্ত্রণে নিদ্রালু আঁখি মেলে দেয় না, এখন সবাই হতে চায় অন্ধকার পিয়াসী অনিন্দ্রিত রজনীর নিগুঢ় সাক্ষী!

কি করে পূর্ণ হবে এই অর্ধেন্দু?
এখন কি কেউ খুঁজে দেখে নীলাম্ভরের পূর্ণ চাঁদ!
সবাই এখন ব্যস্ত ভীষণ চাঁদনীর অপেক্ষায়
প্রতীক্ষার প্রহর গুণে গুণে
নিযুত অস্তিত্বের পরতে পরতে!
তাই কাঁদে ডাগর চোখ,
অপার্থিব পুরবীর খোঁজে,
কাঁদে নীলাম্ভর, কাঁদে প্রতারিত নারীর নোলক,
শুধু কাঁদে না নিশাচর কামুক পাপাত্মা!


তাই ভাবি নির্বোধ হবো! বুঝেও বুঝবো না ছলনার কত গভীরে থাকে পিশাচের পুষ্টির প্রীতিভোজ! জেনেও জানবো না কি করে প্রতিবাদী লাঞ্ছিত ঘর্মাক্ত দুপুরে কুকুরের ঘেউ ঘেউয়ে চাপা পড়ে যায় ক্লান্ত রাতের শেষে আহতের সূর্য হবার স্বপ্ন!
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×