somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তগদ্যঃএ আমার পরাজয়ের মানচিত্র!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি বলব না কতটুকু হেরে গিয়েছি, তুমি শুধু জয়ের অংকটা বুঝে নিও! বহু রাত নিভৃতে কাঁদা অশ্রুগুলোকে বুঝে নিও, প্রতারণার সমীকরণে তোমার আত্মতুষ্টি বুঝে নিও, বুঝে নিও আমার একবুক শুন্যতা! বুঝে নিও এই বুকের চুইয়ে চুইয়ে গড়িয়ে পড়া রক্ত, বুঝে নিও আত্মার সীমাহীন আর্ত! সবই বুঝে নিও তুমি! বুঝেও নিও আমার মৃত্যুর মত রাত, বুঝে নাও কুঁকড়ে যাওয়া রক্তাক্ত প্রতীক্ষায় ছোবল হানা বিষাক্ত কাল নাগ! আমি কড়াগন্ডায় সব হিসেব বুঝিয়ে দেব।

অবশেষে বুঝে নিয়ে বলো কতটুকু জয়ী হয়েছো তুমি! কতটুকু তৃপ্ত! কতটুকু কাঁদাতে চেয়েছিলে আর কতটুকু পেরেছো? যতটুকু রক্তক্ষরণ চেয়েছিলে,ততটুকু রক্ত পেয়েছো কি? নাকি আরো কিছু রক্তের দেনা পাওনা এখনো আছে বাকি? এখনো তুমি তৃষ্ণার্ত?

হাহাকারের অংকটাও বুঝে নিও, রাতের পর রাত অন্ধকারে তলিয়ে তলিয়ে বুকের গহীন থেকে টেনে আনা বিশুদ্ধ রক্তিম সব হাহাকারগুলো! ওগুলো এখনো গলা কাটা পশুর মত জ্যান্ত! ছটফট করে তড়পাতে তড়পাতে উদোম করে খুলে দেয় আমার খড়কুটো দিয়ে ঢেকে রাখা সীমাহীন শুন্যতা!

তুমি ভালো করে চেয়ে দেখো! এতটুকু ঠোকো নি তুমি, অথবা আমি এতটুকু করিনি কার্পণ্য! আত্মবিনাশের ব্যবচ্ছেদে জীবন্ত হৃদয়টাই দিয়ে দিয়েছি, এতটুকু করিনি ক্ষীণ শব্দ! আমাকে যতটুকু হারাতে চেয়েছিলে ঠিক ততটুকু হেরেছি! যতটুকু মরণ চেয়েছিলে, ঠিক ততটুকু মরেছি!
চেয়ে দেখো এ আমার পরাজয়ের মানচিত্র! ঠিক এখানেই আমি ভেঙ্গে পড়েছি, , একেবারে বিচূর্ণ! যতটুকু ক্ষয় তুমি চেয়েছিলে ঠিক ততটুকু ক্ষয়ে গেছি! পাললিক শিলার মত একটু একটু করে দর্পিত চিহ্নগুলো থেকে একেবারে হয়ে গেছি নিশ্চিহ্ন! দপ করে হঠাৎ ঝোড়ো বাতাশে নিভে গেছি নিশিপ্রদীপের মত, তারপর থেকে নির্ঘুম নিস্তব্ধ! এখন বলো কতটুকু তৃপ্ত তুমি? কতটুকু সুখের আচ্ছাদনে মোড়ানো?
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৮
৩৪টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×