আমার এক বন্ধু আছে যে কিনা ছয়মাস পর পর গার্লফ্রেন্ড চেইঞ্জ করে। ছোট খাটো ঝামেলা তেই ব্রেক আপ করে। তার কমন ডাইলগ হচ্ছে 'ভাত ছিটালে কাকের অভাব হয় না '। সত্তি কথা বলতে ছেলেটা আগে এরকম ছিলো না। প্রথম রিলেশান এ যখন ছেকা নামক বস্তুর স্পর্শ পায় তখন থেকেই এ অবস্থা।
আমি এক বড় আপুকে চিনী যার একটা ছেলের সাথে প্রায় চার বছরের রিলেশান ছিলো। ফিজিক্যাল রিলেশান এর পর ছেলেটা আপুকে ছেড়ে চলে যায়। তারপর থেকেই আপু নতুন নতুন ছেলের সাথে রিলেশান করে আর ফিজিক্যালি হওয়ার পর লাত্থি মেরে ভাগায় দেয়। ছেলেটার অশ্রুজল এখন আর তার মনে কোন আবেগের জন্ম দেয় না। আমি জিজ্ঞেস করতেই হাসি মুখে উত্তর দেয় 'তো কি করবো? ' আমি আর কিছু বলতে পারিনি।
এইবার এক কাছের মানুষের গল্প বলি। ছেলেটা একটু আনস্মার্ট। মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বলে কথা। অনেক দিনের রিলেশান ছিলো। বেটার অপশন পাওয়ার পর মেয়েটা চলে যায়। আমার জানামতে ছেলেটা এখন নেশা করে। এর শেষ কোথায় আমার জানা নেই।
আমি বুঝি না এগুলা প্রেম ছিলো নাকি সুড়সুড়ি?? খুব জানতে ইচ্ছে করে।
ভালবাসা গুলো কে ইদানীং আমরা সস্তা করে ফেলেছি। মন চাইলো করলাম,ভালো অপশন পেলাম তো চম্পট।
আমি শুধু মেয়েদের বলছি না। ছেলেরাও যে কম করে তা নয়। কর্পোরেট রা কষ্ট পায় না, কষ্ট পায় তারা যারা কর্পোরেট হতে পারে না।
এ দুনিয়াতে সব কিছুর বিচার হয় শুধু মন ভাঙার বিচার হয় না। মন ভাঙার বিচার হলে প্রথম আসামী হতো কর্পোরেট রা।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






