সামান্য লক্ষ্য করলেই দেখা যাবে, আমেরিকার অ্যাম্বাসেডর ড্যান মোজিনা বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব এবং রাজনৈতিক নেতাদের সাথে প্রতিনিয়ত ক্লোজডোর (রুদ্ধদ্বার) মিটিং করে যাচ্ছে। কখনও নিজের বাসায়, কখনও নিজের অফিসে, কখনও আবার অন্য কোন বিশ্বস্ত দালালদের বাসায়। এহেন মিটিংসমূহের সর্বশেষ স্থানটি ছিল আমাদের দেশের মহান (?) অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের বাসায়। আসলে পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে এই খ্রিস্টান জাতিকে উল্লেখ করা হয়েছে বিভ্রান্ত জাতি হিসেবে, যেমনিভাবে বলা হয়েছে ইহুদীদেরকে অভিশপ্ত জাতি হিসেবে। এই বিভ্রান্ত খ্রিস্টান জাতির বর্তমান মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি মুসলমান দেশে ধ্বংসযজ্ঞ চালানো। তারই ধারাবাহিকতায় ড্যান মোজিনার বর্তমান কর্মকান্ড।
ঠিক এভাবেই কাজ করেছিল আমেরিকার অপর এক অ্যাম্বাসেডর হ্যারি কে টমাস ১/১১ ঘটনার পূর্বে। প্রশ্ন হতে পারে পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে খ্রিস্টানদেরকে বিভ্রান্ত জাতি হিসেবে চিহ্নিত করলো কেন? এর অনেক কারণের মধ্যে একটি হচ্ছে, যখন ওরা চোখ, কান বন্ধ করে মুসলমানদের ধ্বংস করার কাজে ব্যস্ত তখন তাদের দেশের অর্থনীতিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে নিয়ে ফকির বানিয়ে দিচ্ছে তাদের দেশের ১% ইহুদীরা। শত্রুকে তারা বন্ধু হিসেবে গ্রহণ করে মুসলমান নিধন করতে গিয়ে একে তো খোদায়ী গযবে পর্যুদস্ত, তার উপর ইহুদীরা এখন মনিব হয়ে তাদের সাথে গোলাম তুল্য আচরণ করছে। আমাদের দেশে অবস্থানরত ড্যান মোজিনাও ওই ইহুদী প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করে যাচ্ছে।
বর্তমান দায়িত্বে তার সম্ভাব্য মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনকে সামনে রেখে এদেশে একটি ব্যাপক গৃহযুদ্ধ বাঁধানো। এ কারণেই সে জনসস্মুখে বলে বেড়ায়, ‘বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে অতিশীঘ্রই তারা আমেরিকার মতো একটি উন্নত দেশে পরিণত হবে।’ অপরদিকে বিভিন্ন দলের সাথে রাতের আঁধারে মিটিং করছে গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে। ওর নিজ দেশকে যে ইহুদীরা অর্থনীতির দিক থেকে ফোকলা বানিয়ে দিচ্ছে ওদিকে তার নজর কোন নেই। এই কারণেই মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ওদেরকে বিভ্রান্ত জাতি হিসেবে আখ্যায়িত করেছেন।
তারা গণতন্ত্রের ধারক-বাহক হিসেবে নিজেদেরকে দাবি করে অথচ জনগণের চাহিদা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে না বলে, সংলাপের জন্য অনুরোধ করে। ভাবখানা এ রকম যে, অন্যদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করা থেকে তারা সবসময়ে বিরত থাকে। অথচ মধ্যপ্রাচ্যের জনগণ নির্বাচিত সরকারসমূহের বিরুদ্ধে গিয়ে কিছু দালালদেরকে সাথে নিয়ে এক এক করে সকল মুসলমান দেশ তারা ধ্বংস করছে।
ড্যান মোজিনার কি দরকার রাতের আঁধারে ওইসব মিটিং করার? আমরা কী একবার জন্যেও ওই প্রশ্নটা নিজেদেরকে করেছি? এই প্রশ্নটা যদি জাতির মনে জাগ্রত হয় তখন আর এদেশে গৃহযুদ্ধের কোন সম্ভাবনা থাকেনা। আফসুস যে, এদেশের সাধারণ জনগণ যতটুকু রাজনীতি বুঝে, জাতীয় পর্যায়ের রাজনীতিবিদরা যদি তার অর্ধেকও বুঝতে পারতো- তবেই আমেরিকার গণতন্ত্র ও ভারতের ধর্মনিরপেক্ষতার সঠিক রূপ চিহ্নিত করতে এবং বুঝতে পারতো।
পৃথিবীর সকল মুসলমান দেশ আজ তৃতীয় (শ্রেণীর) বিশ্ব, রাজতন্ত্র কিংবা গণতন্ত্র সবই ইহুদী-নাছারা রচিত তন্ত্রমন্ত্র। তাদের রচিত তন্ত্রমন্ত্রে মুসলমানরা যতদিন চলবে ততদিন তাদের গোলাম হয়েই থাকতে হবে। তাদের গণতন্ত্র ও ষড়যন্ত্র আর রাজতন্ত্র ও ষড়যন্ত্র। বিষয়টি যামানার মুসলমানরা যতদ্রুত উপলব্ধি করবে তত দ্রুতই বর্তমান জিল্লতিপূর্ণ জীবন থেকে মুক্তি পাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




