somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই গরমে ঘর ঠান্ডা রাখতে...

০৬ ই জুন, ২০১৪ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তয়মুর রাজা চৌধুরী :: বৈশাখ মাস শুরু হতে না হতেই প্রকৃতিতে যেন আগুন ধরেছে। যেখানে বৈশাখে ঝড়-বৃষ্টি নামার কথা, সেখানে ঝরছে আগুনের ফুলকি। প্রচন্ড তাপদাহে মানুষের শান্তি নেই ঘরে-বাইরে। গরমে যেখানে প্রাণ-প্রকৃতি সবকিছুই কাহিল তখন কেবলই শীতল পরশ পেতে পারেন আপনার সাজানো-গোছানো ঘরে। এজন্য আপনাকে আনতে হবে ঘরের ভেতরে কিছু পরিবর্তন। এজন্য আপনাকে কিছু কাজ করতে হবে। আর তা হলো-

১. শোবার ও বসার ঘর থেকে অপ্রয়োজনীয় জিনিস কমিয়ে ফেলুন। এতে ঘর অনেকটাই ফ্রি থাকবে।

২. দেয়ালে হালকা রঙের ব্যবহার ঘরকে ঠাণ্ডা রাখে। গাঢ় রঙের তাপ শোষণ ক্ষমতা বেশি, তাই ঘরের দেয়ালে সাদা কিংবা হালকা ও উজ্জ্বল রং ব্যবহারই শ্রেয়।
৩. রান্নার পর অবশ্যই গ্যাসের চুলা বন্ধ রাখবেন।

৪. বাড়ির পূর্ব ও পশ্চিম পাশে বেশি করে গাছ লাগান। বাসার আশেপাশে গাছ থাকলে সরাসরি সূর্যের আলো পড়ে না যার ফলে ঘরের পরিবেশ ঠাণ্ডা থাকে।

৫. ঘরে কোনে হাল্কা রঙের একটি ফুলদানি রেখে দিন ইনডোর প্লান্ট দিয়ে। এটিই বাড়িয়ে দিবে ঘরের আকর্ষণ। আর ঘরে এক ধরনের উষ্ণ আবহাওয়াও বিরাজ করবে।

৬. আলো বাতাস চলাচল করে এমন আসবাবপত্র রাখতে হবে এতে ঘর আরো ঠান্ডা থাকবে।

৭. বিছানার চাদর বা দরজা-জানালার পর্দা হালকা রঙের ব্যবহার করুন। তাহলেও ঘর অনেক বড় ও খোলামেলা দেখাবে।

৮. সাদা বা অন্য খুব হালকা রঙের ভারী পর্দা ব্যবহার করতে হবে। এমন রঙের পর্দা ব্যবহার করতে হবে, যা বাইরের তাপমাত্রা শুষে না নিয়ে প্রতিফলিত করতে সক্ষম। দিনের বেলায়ও জানালার পর্দা টেনে দিতে হবে, যেন তাপ ঘরে প্রবেশ করতে না পারে।

৯. সকাল বেলা পর্দা দিয়ে জানালা ঢেকে রাখলেও বিকেলের পরে পর্দা সরিয়ে দিন। এতে ঘরের ভেতরে বাতাস চলাচল করতে পারবে এবং ঘরের ভেতর আটকে থাকা তাপ কমে যাবে। ফলে ঘর ঠান্ডা হয়ে যাবে।

১০. ঘর ঠাণ্ডা ও ঘরের ভিতরের বাতাস বিশুদ্ধ রাখার সবচেয়ে সহজ উপায় হলো ঘরের ভেতর ইনডোর গাছের ব্যবহার, গাছ ঘরের ভেতরকার তাপকে শোষণ করে ঘর ঠাণ্ডা করে তোলে। তাই গরমের এই সময় ঘরের ভেতর বেশি করে গাছ রাখলে ঘর এমনিই শীতল হয়ে উঠবে।

১১. ঘর ঠাণ্ডা রাখতে ছাদেও করতে পারেন বাগান। আম বা ঝোপজাতীয় ছোট গাছ লাগান। লতানো গাছ বিল্ডিংয়ের চারদিকে নামিয়ে দিতে হবে। এতে পাশের দেয়ালও ঠাণ্ডা থাকবে।

১২. রাতের বেলায় প্রয়োজন ছাড়া আলোর ব্যবহার ঘরকে গরম করে তোলে। তাই অযথা বাতি জ্বালিয়ে রাখবেন না। ব্যবহার করুন ল্যাম্পশেড, হিডেন লাইট অথবা স্পটলাইট।

১৩. রাতের বেলা টেবিল বা পোর্টেবল ফ্যানটি জানালার কাছে নিয়ে চালিয়ে দিন। এটি বাইরের ঠাণ্ডা হাওয়া ভিতরে নিয়ে আসবে এবং ঘরের অসহনীয় গরম দূর হবে।

লেখক : ইন্টিরিয়র ডিজাইনার, শৈলী হোমস, আম্বরখানা, সিলেট। ০১৭১২-০৩৫৩৭১
Click This Link
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×