somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চার দেয়ালের কাব্য

১২ ই জুন, ২০১৪ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তয়মুর রাজা চৌধুরী :: অনেকেই ঘর সাজানোর ব্যাপারে সব জিনিষের প্রতি খেয়াল রাখলেও বাদ পড়ে যায় দেয়াল। ফলে পুরো ঘর সাজানো শেষেও ঘরটা কেমন যেন লাগে। দেয়াল কীভাবে সাজাবেন তা ঠিক করার আগে ভেবে নিন ঘরটি কী কাজে ব্যবহার করা হবে। কারণ সব ঘরের জন্য সব ধরনের দেয়াল সজ্জা মানানসই নয়। কিন্তু কিভাবে সাজিয়ে তুলবেন দেয়ালটাকে সেটাই বুঝে উঠতে পারেন না অনেকেই।

তাদের জন্য রইল সহজ কয়েকটি উপায়। দেয়ালে বিভিন্ন পেইন্টিংস, ওয়াল পেপার, মাটির ঝুলানো পাত্র ইত্যাদি দিয়ে আপনার সাদামাটা দেয়ালটিতে দিতে পারেন শৈল্পিক ছোঁয়া।

ওয়াল পেপার
দেয়ালের সৌন্দর্য বাড়াতে ওয়াল পেপারের তুলনা নেই। ঘরের যেই দেয়ালটিকে বিবর্ণ ও খালি মনে হয় সেই দেয়ালে সুন্দর একটি ওয়াল পেপার লাগিয়ে দিন। ঘরের অন্য দেয়ালের রঙের সঙ্গে মানানসই ওয়াল পেপার ঘরের সাজে নতুন মাত্রা যোগ করবে।

পেইন্টিং
পেইন্টিং ঘরের দেয়ালের সৌন্দর্য মূহূর্তেই বাড়িয়ে দেয়। একটি দেয়ালে পেইন্টিং টাঙাতে হলে দেয়ালের বিপরীত রঙের ফ্রেমে পেইন্টিং বাধিয়ে নিন। সম্ভব হলে রুমের সাজসজ্জার সঙ্গে মিলিয়ে পেইটিং লাগাতে পারেন।

ঝুলন্ত ইনডোর প্ল্যান্ট
ঘরের যে দেয়ালটিকে ফাঁকা মনে হচ্ছে সেই দেয়ালে কিছু তাজা গাছ ঝুলিয়ে দিন। দেয়ালে গাছ ঝোলানোর জন্য বিশেষ টব পাওয়া যায়। সেগুলোতে অনায়েসেই ঝুলিয়ে দিতে পারেন ঝুলন্ত ইনডোর প্ল্যান্ট। এছাড়াও দেয়ালে ওয়াল হ্যাঙ্গিং তাক বানিয়ে সেখানেও রাখতে পারেন। এতে ঘরের দেয়ালের সবুজ সজীবতায় ঘরটাও প্রাণবন্ত হয়ে উঠবে।

ফটো ফ্রেইমিং
ঘরের দেয়ালটাকে একটু ভিন্নভাবে সাজাতে চাইলে করতে পারেন ফটো কোলাজ। নিজের, বন্ধুদের ও পরিবারের অনেকগুলো ছবিকে ছোট ছোট করে প্রিন্ট করে লাগিয়ে দিতে পারেন দেয়ালে। তবে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন নিজের তুলা পরিবাবের সদস্যদের হাস্যেজ্জল মুহূর্তগুলি, যা দেখে মন প্রফুল্ল থাকে।

উড প্যানেলিং
আসবাব ও ঘরের সাথে ম্যাচ করে উড প্যানেলিং করালে ভালো লাগবে দেখতে। কাঠের প্যানেলিং করতে অ্যান্টি টার্মাইট বোর্ড ব্যবহার করুন, না হলে উইপোকা ধরে নষ্ট হয়ে যেতে পারে পুরো প্যানেলিং।

টেরাকোটা বা পাথর
দেয়ালে ইটের আকারে তৈরি টেরাকোটা টাইলস বসিয়ে ব্রিক টাইলস ক্ল্যাডিং করা যায়। এতে করে দেয়ালে নতুন মাত্রা যোগ হয়। লাগাতে পারেন পাথর। নতুন রকমের দেয়ালের সাজ।

গ্লাস পেইন্ট
দেয়ালের কোনো বিশেষ অংশে গ্লাস (আয়না) লাগান। এর উপর কোনো ডিজাইন করে নিন গ্লাস পেইন্ট। এটা আপনার ঘরের সামগ্রিক সজ্জার সাথে মানানসই হতে হবে।

দেয়াল অংকন
পরিষ্কার মসৃণ কোনো দেয়াল নির্বাচন করুন। প্রথমে একটা বেস রঙ দিন। তার উপর পেইন্ট করুন। ম্যাট ফিনিশের অয়েল বেসড পেইন্টের উপর ছবি সবচেয়ে ভালো ফুটবে।

শৌখিন ও শৈল্পিক জিনিস দিয়ে তৈরি দেয়ালসজ্জাই ঘরের পরিবেশ বদলে দেয় অনেকখানি।আপনার ঘরের দেয়াল উপস্থাপন করবে আপনার ব্যক্তিত্ব ও রুচিকে তাই দেয়াল সজ্জার ক্ষেত্রে যত্মবান হোন।

লেখক : ইন্টিরিয়র ডিজাইনার, শৈলী হোমস, আম্বরখানা, সিলেট। ০১৭১২-০৩৫৩৭১
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×