না মানে ইয়ে, জানেন তো সাদা আবার যৌগিক বর্ণ; তাই মানুষ সাদা রঙটার স্বচ্ছ সংজ্ঞায়ন করতে পারে না, তাই আমাদের মধ্যে সাদাকে সাদা এবং কালোকে কালো বলে অভিহিত করার অভ্যাস নেই...
আমাদের দেশে রাজনীতি এর বিরাট উদাহরণ। যদিও "রাজনীতি" তারপরও নীতি খুজঁতে বসা আর ঘোলা পানিতে তীর ধনুক নিয়ে মাছ শিকার একই কথা!
ধরুন, আপনি দেখলেন, একটা অন্যায় করছে সরকার বা বিরোধী দল, একটা ছোট বাচ্চার কাছেও বিষয়টা বেশ সুস্পষ্ট, কিন্তু আমাদের দেশে "টকশো" নামে একটি বিশেষ মিথ্যা বলার প্ল্যাটফর্ম আছে। যেখানে নিজের দলের সন্মান রক্ষণপূর্বক নিজের ব্যক্তিত্ব তথা নিজের সন্মানটুকু মানুষ জুয়াতে লাগাতে পারে। কি হচ্ছে তাতে??? মানুষ কি এখন ও ঐ বোকা রয়ে গেছে নাকি??? না, তবে এর প্রভাব থাকবে, এর ভোক্তা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যারা মিথ্যা বলতে দেখছে, শুনছে, আবার তা আয়ত্ত করছে...
মিথ্যা বলাটা একটা প্রয়োজন সাপেক্ষ; না মানে ইয়ে, আমি আবার চোখ বন্ধ করা "রাজনীতিবিদ" না। তাই বললাম, মিথ্যা বলতে হয়, কিন্তু তা শুধু এবং শুধু বিপদের থেকে বাচঁতে এবং বাচাঁতে।
আমাদের রাজনীতিবিদররা মিথ্যা বলে দল চলাছেন, ধরে নিলাম, সেটা তাদের করতেই হবে, কিন্তু এমন হলে কি খুব বেশী ভাল হতো না, যদি তারা দেশের মানুষকে ভাল রাখার জন্য বলতো??? কিন্তু কপাল! তারা কেবল নিজেদের এবং নিজেদের পরে কেবল দলীয় স্বার্থের কথা চিন্তা করেন...
আমরা সকল মানুষ বিভিন্ন মত নিয়ে চলি, দল সাপোর্ট করি... তাই বলে অন্য দল যদি কোন ভালো কাজ করে তবে তা বলতে বা স্বীকার করতে অসুবিধা কোথায়? কই, মানুষের থেকে টাকা পাবার হলে তো থাকে ছাড়েন না, সে আপনার যতই নিকটস্থ হোক না কেন... তবে এই ব্যাপারটাই আমরা কেন এতো উদাসীন???
শুধু শুধু প্যাঁচ করতে আমার ভাল লাগেনা, আগে সাদাকে সাদা আর কালোকে কালো বলতে শিখেন, নাহলে আপনাকে বুঝানো আর অরণ্যে রোদন সমান হবে...
ও হ্যাঁ টকশোর কথা বলেছি যখন এই কথাটাও বলে রাখি, বাংলাদেশে বাকী দিকগুলোর তুলনায় টকশোতে একটু হলেও জবাবদিহিতা সৃষ্টি হচ্ছে, উন্নত হচ্ছে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




