সৌমেন ধর
হাজী কলোনির পুকুরের পাড়ে
আত্মাহুতি দেয়া সাদা বকুলেরা
নিথর দুপুরে, কখনো বলেনি
ভবিতব্যের কথা। শুধু নীরবতা।
নও তরুণের বেড়ে ওঠা কালে
প্রতিদিন একেকটি স্বপ্ন একেকটি
সফেদ বকুল হয়ে মধ্যাহ্নের আগে
ঝরে যেতো। বকুলের পাঁজরের হাড়ে
বানানো বাঁশির একটাই সুর।
কর্কশ করুণ। অদূরে তখন
বিজ্ঞাপন তরঙ্গের সুরে পতঙ্গরা
বকুলের মতো আত্মাহুতি দিতে শিখে।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


