সরলতার গান: আমার বাবা
১৮ ই জুন, ২০১৭ সকাল ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব ছোট বয়সে একবার হঠাৎ আমার কবিতা লেখার প্রতি ঝোঁক আসে। কবিতা আর কী! সে বয়সে স্বল্পজ্ঞানে কবিতা মানে বুঝতাম কেবল ছন্দ মেলানো। ছড়াই বলা চলে। বেশ কিছু বিষয় নিয়ে লিখেছিলাম। নিজের চারপাশের পরিবেশ, মানুষদের নিয়ে। আমার গন্ডিতো খুব ছোট ছিল; মা-বাবা, গ্রাম, প্রকৃতি এসবই ছিল বিষয়বস্তু। সেই পুরানো ডায়েরী এখনো সযত্নে তোলা আছে। মাঝে মাঝে উল্টেপাল্টে দেখি। মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায়। এখন দেখলে একটু অবাকই হই। সেই ছোট বয়সে এত ছন্দ মেলালাম কী করে! এখন চাইলেও ছোটবেলার মত আর ছন্দ মেলাতে পারবনা। সেই ছোটবেলা, সেই সরলতা কেন হারিয়ে যায়!
তখন আমার বয়স দশ কী এগারো। বাংলাদেশেই ছিলাম। নিজেদের গ্রামের বাড়িতে। আর বাবা আমাদের চেয়ে অনেক দূরে, দেশের বাইরে। সে সময়ের ছোট্ট মনের আবেগ থেকে বাবাকে নিয়ে লেখা। হয়ত বাবাকে আমি কিভাবে চাই তা-ই লিখে বোঝাতে চেয়েছিলাম....।। আজ বিশ্ব বাবা দিবস। সবাই বাবাকে নিয়ে পোস্ট দিচ্ছে। তাই ভাবলাম আমি আমার ছোট্টবেলার সেই সরলতার গান সবার সাথে শেয়ার করি।।
'’আমার বাবা’’
বাবার আমি চোখের মনি
পাশে থাকে রোজ,
সুখে দুখে ভালোবাসে
নেয় যে সদা খোঁজ।
সে যে আমার মহান গুরু
বন্ধু আপনজন,
সবার চেয়ে ভাল বাবা
ফুলের মত মন।
তার কাছে পাই আমি
কত ভালবাসা,
আদর সোহাগ দিয়ে বাবা
মেটায় মনের আশা।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৭ সকাল ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনসিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন