''দখিনা হাওয়ারা আর আসেনা''
২৩ শে জুন, ২০১৭ রাত ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন মুলুকে হারিয়ে গেছে দখিনা হাওয়া, চিরতরে
মেঘের ভেলায় চড়ে আর পাড়ি জমায়না আমার বাড়ি
আর পাইনা তার মাতাল করা মিষ্টি স্পর্শটুকু
আলতো করে ছুঁয়ে যায়না আমার চিবুক, গাল আর
নাকের ডগায় জমে থাকা বিন্দু বিন্দু জল।
একঝাঁক হাওয়া এলোমেলো করে দেয়না কেশগুচ্ছ
উড়িয়ে নিয়ে যায়না শাড়ির অঞ্চলখানি দামাল হাওয়ায়
ভোরের পাখি হয়ে ঘুম ভাঙ্গায়না মিহিসুরে।
মন খারাপের বিকেলে এসে পাশে বসেনা
কানে কানে আর বলেনা
‘এইতো আমি আছি, আছি তোমার পাশে।'
আর দোলা দেয়না হৃদয়মন্দিরে
উড়ালপঙ্খী হয়ে নিয়ে যায়না অচিন কোন স্বপ্নলোকে
দখিনা হাওয়া আর আসেনা,আর আসবেনা আমার দেশে।।
০৬.০৬.২০১৭
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৭ রাত ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন