অনুকাব্যের মিলন
২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। অপেক্ষা
আমি শ্রান্ত পথিক
উদ্ভ্রান্ত হয়ে
তোকে খুঁজছি ভীষণ,
তুই আসবি কবে
মনের ময়ূর হয়ে
কবে মেলবি পেখম?
২। প্রেম
তুমি চাইলেই বৃষ্টি হবে
শুষ্ক ধারায় জল,
তুমি চাইলেই সৃষ্টি হবে
মোনালিসা, মনসামঙ্গল।
তুমি চাইলেই পাহাড় চিরে
ফুটবে রাঙা ফুল,
তুমি চাইলেই নীল দরিয়া
হারাবে দু'কূল।
৩। বিচ্ছেদ
জীবনের গতি যাচ্ছে বদলে
আমি নিরুপায়, সৃষ্টি পরাধীন
আমি তো কেবল উত্তাল তরঙ্গে
একেলা এক নৌকা বৈঠাহীন।
৪। বিরহ
অভিমানকে আর শব্দ হতে দেবনা
দু'পা বাড়িয়ে হাঁটতে দেবনা।
আর কড়া নাড়বেনা তোর দুয়ারে
ঘুমকুমারী হয়ে থাকুক মনের হিমঘরে।।
(বিভিন্ন সময়ে লেখা অনুকাব্যগুলো একসুরে গাঁথার চেষ্টা.....)
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন
ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন