উত্তরাধুনিক পাপ
২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুনেছি-
যৌতুক হিসেবে বিএমডব্লিউ পায়নি বলে
বৌকে কেটে টুকরো টুকরো করেছে স্বামী।
গৃহকর্মী হাজার টাকার সেটের একটি পাত্র ভেঙ্গেছে বলে
খুনতির ছ্যাঁকা দিয়ে সারা গা দগদগে করে দিয়েছে শিক্ষিতা গৃহকর্ত্রী।
নাগরিক অধিকার আদায়ে পথে নামলে
যুবক চোখ হারিয়েছে আইন রক্ষাকারীর আঘাতে।
শুনতে পাই-
টাকা হলেই উপমহাদেশের বিখ্যাত চিকিৎসক
মানুষ মরুক কী বাঁচুক কার কী এসে যায়!
ঘুষ দিলে খুনির আসামী বেকসুর খালাস
দেদারসে খুন করতে পারে আরো দু'চারটা।
ধর্ষণ কেবল এক উচ্চমাত্রার আনন্দোৎসব
এক নারী নিয়ে খেলা শেষে হন্যে হয়ে খোঁজে আরেক শিকারের
আইনের নেই কোন ভ্রুকুটি।
আরো শুনতে পাই-
না থাক। সব লিখতে গেলে খুলে খুলে পড়বে
কীবোর্ডের কীগুলো সব
তবু শেষ হবার নয় এ উপাখ্যান ।
এ কেমন অসামঞ্জস্যতা, এ কেমন বৈষম্য!
কেবল কবিকূল উত্তরাধুনিক হল
আর পুরো সমাজ রয়ে গেল আদিমযুগে।
পাশবিকতা করছে পশুর চেয়ে বেশি
বিকৃত মানসিকতা প্রদর্শিত হয় বিকলাঙ্গ সমাজের।
নাহ, দিন পাল্টেছে, পাল্টেছে যুগ
এসব আধুনিক পাপ, উত্তরাধুনিক পাশবিকতা।।
২২.০৭.২০১৭
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন