"আপেক্ষিকতত্ত্ব"
১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশালতার আপেক্ষিকতায়-
সমুদ্র রূপ নেয় পাড়ার ছোট্ট ডোবায়
ক্যাম্পাসের পদ্মপুকুর যেন লোহিত সাগর!
হাওয়াই মিঠাই মেঘ স্নানঘরে ঝর্ণাধারারূপে বয়
বাগানে জন্মানো আগাছা টিউলিপের সারি
সূর্যটা আস্ত ডিমের কুসুম
মুখে নিয়ে টপাটপ পাকস্থলিতে স্থানান্তর।
মায়ের মুখ পূর্নিমা শশীসম
সোলার সিস্টেম একরত্তি ক্যানভাস
প্রেমিকার নীল শাড়ি সুবিশাল আসমান!
সৌন্দর্যের আপেক্ষিকতা বিশ্লেষণে-
দেয়ালে জমে থাকা মাকড়সার জাল কারুকার্যময়
রংধনুরাঙা প্রজাপতির রং ফিকে
বস্তির নবযৌবনা কিশোরী আবেদনময়ী নারী
মেরিলিন মনরো সে কোন ছার!
ডাস্টবিনের নোংরা খুঁজতে থাকা টোকাইয়ের মাঝে
বিধাতার সব সৌন্দর্য লুকিয়ে
সাদা চামড়ায় পরিপাট্য কুৎসিত জঘন্য!
গাঁয়ের কুঁড়েঘরের কাছে হার মানে রূপকথার রাজপ্রাসাদ
লিওনার্দোর মোনালিসা হারিয়ে যায় জয়নুলের দুর্ভিক্ষ চিত্রমালায়।
ভালোবাসার আপেক্ষিকতা পরিমাপ?
সে তো এক উপহাস মাত্র! ১৩.০৭.২০১৭
ছবি: মোবাইলোগ্রাফি
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন