"মেঘবন্ধু"
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেঘকন্যা,
তুই কি আমার বন্ধু হবি?
তোকে নিয়ে লোকে কত শত কাব্য বুনে
স্বপ্নজালে জড়িয়ে থাকা চিঠি ছোঁড়ে তোর ঠিকানায়
কত কবি মনের আকাশ জুড়ে তোর বসবাস।
খুব জানি তবু তুই ভীষণ একা;
পৃথিবী নামক গ্রহের মত
বৃন্ত থেকে উপড়ে ফেলা ফুলের মত
ঢাউস বইয়ের ছিঁড়ে যাওয়া পৃষ্ঠার মত
ভীষণ একলা আমার মত!
তোর সাথে সই পাতাবো,
দুখে সুখে কান্না হাসির ভাগী হব,
খেলব এক্কা দোক্কা, কানামাছি, বৌচি কিংবা হাডুডুডু…..
তুই কি আমার সখী হবি?
দুজন দুজনায় জড়িয়ে ধরে দুঃখসুখের গল্প কব
তোর ভেলায় চড়ে হারিয়ে যাব কোন সুদূরে
বুকের মাঝে ঝড় তুলে একূল ওকূল ভাসিয়ে দেব
বিলীন হব শূন্যতার গর্ভে, শূন্য হব।।২৮.০৬.২০১৭
উৎসর্গ: বন্ধু, তোর জন্য
যার মনের কথা চুরি করে লিখেছি
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুন
ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন