somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

''স্বেচ্ছাবন্দী মন''

০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




জানো অভ্র,
এখন আর মস্তিষ্কের অনুরণনের নেই ফুরসত!
নিজেকে করেছি আমূল বন্দী
সময়ের গোলকধাঁধাঁয়
অবকাশকে দিয়েছি নির্বাসনে হারানো গলিতে।

অথচ কোনকালে ছিল প্রচন্ড অবসর বিলাসিতা!
ভার্সিটির ক্লাস ফাঁকি দিয়ে আড্ডায় মনোনিবেশ
বন্ধুদের সাথে হট্টগোল হৈ চৈ
রিকশাভ্রমনের সুযোগসন্ধানী মন
রেস্তোরায় ফুচকাবিলাস
আর রাত্তিরবেলা মুঠোফোনে দুজনের স্বপ্ন রচনা।
আর এসবের পরও যদি মিলে যায় ফাঁকফোকর
তোমায় নিয়ে একান্তে ধ্যানমগ্নতার
সেটা হত দিনের শ্রেষ্ঠ সময়।  
ইশ কত সুখ ছিল আমার!

আর এখন দেখো আমায় অভ্র!
সেই আমি তোমার ভাবনা থেকে মুক্তি পেতে
নিজেকে গুটিয়ে নিয়েছি কাজের খোলসে
নির্জন চরাচরে বিপদাপন্ন কাছিমের মত।
এখন আর বন্ধুদের রমরমা আড্ডার আমন্ত্রণ মন টানেনা
এখন আর ঝমঝমিয়ে বৃষ্টি এলেই স্নানে মাতি না
এখন আর বকুলের পাগল করা গন্ধে মাতাল হইনা
এখন আর মুঠোফোনে মুঠো মুঠো শব্দের বুলি ছুঁড়িনা
কখনো তো মনে হয় আমার অফিস যদি হত অষ্টপ্রহর!
একমূহুর্ত অবকাশ পেলেও তুমি আমায় ঘিরে ধর
বুকের ভেতর হাহাকার ঝড় তোলে
স্মৃতিগুলো ফিরে ফিরে আসে মনের দৃশ্যপটে
না পাওয়ার বেদনা শ্বাস রুদ্ধ করে দিতে চায়
তাই চাই নিরবিচ্ছিন্ন, নিরঙ্কুশ অনবসর
ব্যস্ততায় ডুবে থাকতে চাই আকন্ঠ!

গুটিপোকা স্বপ্ন দেখে প্রজাপতি হয়ে রঙ্গীন ডানা মেলবে
ডানা গুটিয়ে প্রজাপতি রূপান্তরিত হতে চায় শুঁয়োপোকায়
কে শুনেছে কবে!


১১.০৩.১৮
সর্বস্বত্ব সংরক্ষিত

ছবি কৃতজ্ঞতা: গুগল view this link
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস সুনিশ্চিত ভাবেই আহলে মোনাফিক ও জাহান্নামী

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৫ ই জুন, ২০২৬ ভোর ৬:১৫



সূরাঃ ৯ তাওবা, ১০৭ নং আয়াতের অনুবাদ-
১০৭। আর যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতি সাধন, কুফুরী ও মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতিপূর্বে আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ খিদে বন্দি শৈশব

লিখেছেন ইসিয়াক, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:০০



সারিবদ্ধ খাবারগুলো সাজানো!
খুব মজার স্বাদ নিশ্চয়?
গন্ধটা কিন্তু বেশ।
ছোট্ট কুসুম দেখে আর ভাবে, এত খাবার কারা খায়?
অকারণে মুখ ভর্তি জল এসে যায়
একটু ঢোক গেলে সে।
এমন সময়... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

×