ভোট হলে আওয়ামী লীগ ইলেকশনে জিততে পারবে না। তাই তারা নিয়মতান্ত্রিকভাবে ইলেকশন হতে দিবে না। এটা যে বাস্তব একটি সত্য কথা, তার সাপেক্ষে কোন তথ্য প্রমান মনে হয় না দেওয়ার প্রয়োজন আছে। এই জন্যই বর্তমান এই সরকার সিদ্ধান্ত নিল আমরা আমরাই অর্থ্যাৎ শুধু মাত্র মহাজোট অর্ন্তভুক্ত দলগুলোকে নিয়েই লোক দেখানো ইলেকশন করব। এছাড়া কোন নির্বাচনে জিতার কোন উপায় নাই। এই বাস্তব সত্যকে গোপন করে আমাদের তথাকথিত বুিদ্ধজীবি পরিচয়দানকারী শ্যামল দত্র,আরাফাত,মেজবাহ কামাল,মান্নান ভিসি গং,তথাকথিত এমপিরা টকশোতে ৫ই জানুয়ারি ইলেকশন নিয়ে যা বলছেন ,তাতে মনে হচ্ছে ওনারা নিজেদেরকে খুবই চালাক ভাবার চেষ্টা করছেন। ঐ ইলেকশন কেমন ইলেকশন ছিল তা পুরো জাতি স্বাক্ষী। তারা কি মনে করেন এই দেশের লক্ষ কোটি জনগনকে কানা কিংবা কানে না শুনা বয়রা ?ঐ সব জ্ঞান পাপীরা দালালি করতে করতে নিজেকে কোথায় নামাচ্ছেন? বিরোধী দলকে বাদ দিয়ে চুরি করে ক্ষমতায় যাওয়ার একটি ইলেকশনকে তারা ইনিয়ে বিনিয়ে বেহায়ার মত সমর্থন করছেন, তারা আবার নিজেদের শিক্ষিতও দাবী করেন। এই তোমাদের শিক্ষা? তোমরা ওপেন সিক্রেট অবৈধ একটা ইলেকশনকে বিভিন্ন বাহানার মোড়কে বৈধ বলছো। বুঝা যাচ্ছে তোমরা তোমাদের বাস্তব জীবনে কতটুকু সৎ হতে পার। তোমাদের কাছ থেকে আমাদের নতুন প্রজন্ম কি শিখছে। এখনো সময় আছে সত্য কথা বলে নিজেদের শিক্ষিত প্রমানিত করুন,বিদ্রোহ করুন এই অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে। কারন এই দেশ কোটি জনগনের । আমরা মনে করতে চাই, আপনারা আসলেই অনেক জ্ঞানী মানুষ।
শ্যামল দত্র,আরাফাত,মেজবাহ কামাল,মান্নান ভিসি,তথাকথিত এমপি মেনন ইনুদের নীতির এবং শিক্ষার প্রয়োগ এই জাতি দেখতে চায় ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন
Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন
আমাদের শাহেদ জামাল- ১০০

মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন
শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়
গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন
দেশটাতো এখন রাজাকারদের....

একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।