_*নেই নেই নেই নেই*_
২৭ শে জুলাই, ২০২০ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পার্কেতে শিশু নেই
দোলনায় দোলা নেই
ট্রেন নেই বাস নেই
মাইকের গান নেই
হোটেলেতে খাওয়া নেই
কারো বাড়ি যাওয়া নেই
আড্ডার বোল নেই
মোগলাই রোল নেই
স্কুলে গিয়ে পড়া নেই
কারো প্রেমে পড়া নেই
দেরি করে ফেরা নেই
ভালো শাড়ি পরা নেই
ঘোরাঘুরি করা নেই
মাদলের বোল নেই
ফুটবলে গোল নেই
বিরাটের ছয় নেই
পশুদের ভয় নেই
আত্মীয় দেখা নেই
ফোন ছাড়া কথা নেই
রান্নার ধুম্ নেই
শান্তিতে ঘুম নেই
সকালে আজান নেই
ইরফান খান নেই
মন্দিরে ভীড় নেই
লোকের চাকরি নেই
হাসপাতালে বেড নেই
মরে গেলে বডি নেই
মুখ খুলে চলা নেই
করোনার টলা নেই....
_*বলো তবে আছে কি ?*_
পাঁচটায় ওঠা আছে,
ছাদে উঠে ঘোরা আছে।
ওঠা বসা করা আছে,
কপাল ভাতিও আছে।
তার সাথে ঘামা আছে,
পরে জামা কাচা আছে।
দাড়ি গোঁফ চাঁচা আছে,
ঘরে ঝাঁটা দেওয়া আছে।
লেবু জল খাওয়া আছে,
বাসনমাজাও আছে।
মাসীর কামাই আছে,
বাজারেতে যাওয়া আছে।
কাঁচা আম খোঁজা আছে,
বিবির বকুনি আছে।
কি যে করি ভাব আছে,
সময়েতে খাওয়া আছে।
দিবা নিশি ঘুম আছে,
রাতভর জাগা আছে।
কনষ্টিপেশন আছে,
তার দুশ্চিন্তাও আছে।
হাঁটুতে যে ব্যথা আছে,
শরীরে জড়তা আছে।
করোনার ভয় আছে,
সাবধানে থাকা আছে।
মোবাইল ঘাটা আছে।
সোস্যাল মিডিয়া আছে,
বড় হাই তোলা আছে,
তর্ক বিতর্ক আছে।
সব শেষে বলি জেনো,
জীবনের আশা আছে....
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুনপ্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুন