somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ঊণকৌটী
শক্তি ও সাহসিকতাই ধর্ম। দুর্বলতা ও কা পুরুষতাই পাপ। অপর কে ভালবাসায় ধর্ম, অপর কে ঘৃণা করাই পাপ। স্বামী বিবেকানন্দ

একটু দ্বিধায় আছি

২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু নয়, ভীষন রকম confused আছি । কারণটা হলো...মনীষীদের মহাউক্তি ।
একটু ভেঙেই বলি বরং...

এক, দুই করে সাজিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধে হবে ।

1. একজন বলেছেন --
*দশে মিলি করি কাজ,*
*হারি জিতি নাহি লাজ।*
এই শুনে কাজ করার জন্য যেই লোক-টোক জোটালাম,অমনি আর একজন ফস্ করে বলে বসলেন----
*অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।*
কোনটা শুনবো, কোনটা মানবো!

2. একটা বাণী ছোটবেলায় সবাই শুনেছে---
*সদা সত্য কথা বলিবে।*
এই শুনে যেই সত্যবাদীতার পাঠ নিতে শুরু করলাম, আর একজন বললেন--
*-- কদাচ অপ্রিয় সত্য কথা বলিও না।*
সত্য বলবে তাও বাছবিচার!

3. কেউ বলেছেন---
*সৎসঙ্গে স্বর্গবাস,*
*অসৎসঙ্গে নরকবাস।*
এই শুনে যেই যতো বিটকেল ছেলের সঙ্গে মেশা বন্ধ করলাম,
কে একজন বললেন--
*উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।*
কি সব্বোনেশে কথা! মানে ভাল ছেলেদের সর্বদা বদ ছেলেদের সঙ্গেই চলাফেরা করা উচিত ।

4. কেউ বলেছেন---
*পড়াশোনা করে যে,*
*গাড়িঘোড়া চড়ে সে,*
চমৎকার কথা। মুখ গুঁজে,কোমর বেঁধে বসে পড়লাম পড়াশোনা নিয়ে, Audi গাড়ি চড়া যাবে ভেবে । ব্যাস, অমনি আর একজন বললেন--
*পড়বি, শুনবি, থাকবি দুঃখে, মৎস্য মারিবি, খাইবি সুখে।*
মানে পড়াশোনা না করে, ওই সময়টা মাছ-টাছ ধরো, ফুর্তি-ফার্তা করো, সুখে থাকবে।

5. কেউ বলেছেন---
*চুরি করা মহাপাপ।*
কেউ বললেন---
*চুরি করা মহাবিদ্যা,*
*যদি না পড়ো ধরা।*
জয় জগন্নাথ।

6. একজন বললেন---
*দারিদ্র্য মানুষের জীবনে*
*এক মহা অভিশাপ,*
সত্যিই তো। এর মধ্যে আর এক কবি বলে বসলেন--
*হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রীস্টের সম্মান।*
তাহলে ভেবে দেখুন,
*গরীব না বড়লোক--*
কি হওয়া উচিত !!!

7. *পৃথিবী টাকার বশ,*
*সবাই জানে, সবাই মানে।*
আবার রামকৃষ্ণদেব বললেন--
*টাকা মাটি, মাটি টাকা।*
কি বিপদ --- কি করা যায় ? নিন্দুকেরা অবশ্য এই বাণীকে অন্যভাবে প্রচার করে, জমি-টমি কেনার কথা বলে।
যাক no বিতর্ক।

8. একজন বললেন--
*চোরের মায়ের বড় গলা,*
আর একজন বললেন-
*চোরের মা লুকিয়ে লুকিয়ে কাঁদে।*
কি সাংঘাতিক পরস্পর বিরোধী কথা !! বলুন তো !!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বরাজনীতি চলে স্বার্থের হিসেবে, আমরা চলি অন্ধ আবেগে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:২২


বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×