somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপারেশন সিঁদুরে নিহত আইসি ৮১৪ বিমান অপহরণের সঙ্গে, জইশ জঙ্গি মাসুদের ভাই রউফ আজ়হার:

০৮ ই মে, ২০২৫ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপারেশন সিঁদুরে নিহত আইসি ৮১৪ বিমান অপহরণের সঙ্গে যুক্ত, জইশ জঙ্গি মাসুদের ভাই রউফ আজ়হার: ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর আব্দুল-সহ পাঁচ জঙ্গি আইসি-৮১৪ বিমান অপহরণ করেছিল। মাসুদ আজ়হার আলভি-সহ তিন কুখ্যাত জঙ্গিনেতার মুক্তির দাবিতেই বিমানটি অপহরণ করা হয়েছিল। ওই বিমানে মোট ১৭৯ জন যাত্রী এবং ১১ জন বিমানকর্মী ছিলেন। অমৃতসর, লাহোর এবং দুবাই হয়ে অবশেষে বিমানটি আফগানিস্তানের কন্দহরে থামানো হয়। জঙ্গিরা রুপিন কাটিয়াল নামে এক যাত্রীকে নির্মম ভাবে হত্যাও করে। বাকি যাত্রীদের প্রাণের বিনিময়ে অবশেষে মাসুদ-সহ তিন জঙ্গিনেতাকে মুক্তি দেওয়া হয়। সেই অভিযানের সঙ্গে যুক্ত আব্দুলের মৃত্যু হয়েছে বলেই দাবি বিভিন্ন সূত্রে।
অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে মোট ন’টি জঙ্গিশিবির গুঁড়িয়ে দিয়েছে ভারত। সেগুলির মধ্যে রয়েছে পাকিস্তানের মূল ভূখণ্ডে থাকা বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের মূল ঘাঁটি এবং মুরিদকে-তে লশকর-এ-ত্যায়বার মূল ঘাঁটি। জইশের মূল ঘাঁটিতে হামলায় প্রাণ হারিয়েছে সেই জঙ্গি গোষ্ঠীর প্রধান মাসুদের পরিবারের ১০ জন, যাদের মধ্যে রয়েছে তার ভাই, বোন ও ভাইপো। এ বার তার ভাই রউফের মৃত্যুর খবরও মিলল। ভারতের হামলায় সব মিলিয়ে কমপক্ষে ৭০ জন জঙ্গির প্রাণহানি ঘটেছে বলে দাবি বিভিন্ন সূত্রে। যদিও ভারত সরকারের তরফে এই ব্যাপারে কিছুই বলা হয়নি।
২০০১ সালে সংসদ হামলা, ২০০৮ সালে মুম্বই সন্ত্রাস, ২০১৬-এ পঠানকোট এবং ২০১৯-এ পুলওয়ামা— ভারতে একাধিক বড় মাপের জঙ্গি হামলার নেপথ্যে মাসুদের হাত রয়েছে। ১৯৯৪ সালে মাসুদকে গ্রেফতার করেও ১৯৯৯ সালে কন্দহর বিমান অপহরণ কাণ্ডের পরে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ভারত। পাকিস্তানে মাসুদকে বহু বার প্রকাশ্যে দেখা গেলেও ইসলামাবাদ বার বার দাবি করে এসেছে যে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের তালিকাভুক্ত এই জঙ্গিকে তারা আশ্রয় দেয়নি। সেই মাসুদের ১০ নিকটাত্মীয় ও চার সহযোগী নিহত হওয়ার পরেও পাকিস্তান বিষয়টি নিয়ে চুপ। তবে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মাসুদ নিজেই বিবৃতি জারি করে পরিবারের সদস্যদের নিহত হওয়ার কথা স্বীকার করেছে।
মাসুদ বিবৃতিতে লিখেছেন, “বাহাওয়ালপুরে মার্কাজ় সুভান আল্লায় জইশ-ই-মহম্মদের সদর দফতরে ভারতীয় সেনাবাহিনীর হানায় আমার দিদি, জামাইবাবু, ভাগ্নে, ভাগ্নে-বৌ, তাদের তিন সন্তান, ভাগ্নি, আমার এক তুতো ভাই ও তার মা এবং আমার চার ঘনিষ্ঠ সহযোগী আল্লার প্রিয় হয়ে গিয়েছেন।” মাসুদ বলেছে, “আমার কোনও দুঃখও নেই, অনুশোচনাও নেই। তবে আমিও ওদের সঙ্গে আল্লার কাছে পৌঁছোতে পারলে সুখী হতাম।”
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×