somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হতাশা!!!

২১ শে জুন, ২০১১ রাত ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুয়েটে ক্লাস, ক্লাস চলাকালীন সময়, আমার জীবনের সবচেয়ে দুঃসহ সময়, এমন সময়ও পার করে ফেললাম চার চারটি বার। বরাবরই মনে হয় বুয়েটে পাশ করার জন্য আমি যে পরিশ্রম করতেসি, অন্য কোথাও এমন করলে ৪.০০ না হোক, অন্তত ৩.৫০ এর উপরে পাইতাম। যাইহোক সত্যি মিথ্যে জানিনা, এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আসল প্রসঙ্গে আসি, পরীক্ষা।

ক্লাস তো শেষ হল, এখন শুরু হল বহু প্রতীক্ষিত পি এল। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এই সময়টারই অপেক্ষা করতেছিলাম বহুদিন ধরে। এবার টার্ম এর শুরু থেকেই ভেবে রেখেছি, "অনেক তো হল, আর না। এইবার টার্ম ফাইনাল এর আগে অনেক পড়াশুনা করবো।"

পি এল শুরু হবার আগের দিন পর্যন্ত আমি এই বিষয়টাতে খুব সিরিয়াস ছিলাম। কিন্তু যেদিন থেকে পি এল শুরু হল সেদিন থেকে আবার আগের অবস্থায় ফিরে গেলাম। এখন পর্যন্ত কিছু পড়িনি। আগামী শনিবার আমার পরীক্ষা, এখন পর্যন্ত পাশ নম্বর তোলার মত সামর্থ্য তৈরি করতে পারিনি। পড়াশুনা না করে করে সময় পার করতেছি। হয়তো বরাবরের মত এইবারও পাশ করার জন্য শেষ রাতের পড়াশুনার দিকে তাকিয়ে থাকতে হবে। এভাবেই তো চলতেছে!

মাঝে মাঝে নিজেকে খুব ছোট মনে হয়, নিজের কাছে অপরাধী মনে হয়। কেন আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনা? আমি কি পারিনা অন্য সবার মত ভাল রেজাল্ট করতে? আমি জানি আমার সেই সামর্থ্য এক সময় ছিল। তাহলে এখন কেন নেই? এজন্য কি আমিই সম্পূর্ণরূপে দায়ী??? নাকি আমি এইরকম একটা জায়গায় পড়াশুনা করারই উপযুক্ত না??? আমাদের শিক্ষা ব্যবস্থার কি এখানে কোনই দায় নেই??? এখন আমি এসব প্রশ্নের উত্তর খুঁজি, অন্য কাউকে জিজ্ঞেস করিনা, নিজেই নিজের কাছে এসব প্রশ্ন করি, কোন উত্তর না পেয়ে হতাশ হই, কিছুক্ষণ মন খারাপ করে থাকি, কিছুক্ষণ পর আবার আগের অবস্থানে চলে আসি। কাউকে বুঝতে দেইনা আমার মনেও দুঃখ আছে, সবার সাথে ভাল থাকার অভিনয় করি, সুখী মানুষের অভিনয় করি। জানিনা কতদিন এ অভিনয় করতে পারব আর কতদিনই বা এটা করতে হবে। যদি কোনদিন নিজেকে ক্লান্ত মনে হয়, সেদিন সব কিছু ছেড়ে দিয়ে অজানায় হারিয়ে যাব, সবার থেকে অনেক দূরে, অন্য কোন দেশে!!!
১৭টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×