somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যাকার থেকে বাঁচার কিছু টিপস

১২ ই জুন, ২০১৪ সকাল ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর
রহমতে সবাই ভাল আছেন ৷ আজ
আপনাদের সাথে শেয়ার
কিভাবে আপনার ডিজিটাল সম্পদ
পাসওয়ার্ডটি নিরাপদ রাখবেন
বা কিভাবে একটি নিরাপদ নির্ধারণ
করবেন ৷
কি ভাবে পাসওয়ার্ড দিলে হ্যাকার
আপনার ধারে-
কাছে আসতে পারবে না !
অ্যাকাউন্ট খোলার সময় অনেকেই
পাসওয়ার্ড হিসেবে কি দেওয়া যায়,
তা নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েন।
কম্পিউটার
নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন,
পাসওয়ার্ড যত দীর্ঘ হবে,
ব্যবহারকারীর
মনে রাখা তত সহজ
হবে এবং হ্যাকারদের তা অনুমান
করা তত কঠিন হবে। পাসওয়ার্ড
হিসেবে হয়তো কেউ বসান মোবাইল
নম্বর আবার কেউ বা বসান জন্মদিনের
সংখ্যা বা প্রিয় জনের নাম। কেউ
ব্যবহার করেন ‘Password’
শব্দটিকেই আবার কেউ লেখেন
১২৩৪৫৬ বা I Love u, I hate
u বিভিন্ন শব্দ।.পাসওয়ার্ড
দিতে হবে বলেই যে কেবল
একটি মাত্র শব্দ বা কয়েকটি সহজ
সংখ্যা বসিয়েই
দুশ্চিন্তা থেকে মুক্তি মিলবে ভাবছেন
, তাহলে কিন্তু ভুল করবেন। সম্ভব
হলে কয়েকটি শব্দ ব্যবহার
করে একটি বাক্যাংশ
বা একটি পুরো বাক্যকেই পাসওয়ার্ড
হিসেবে ব্যবহার করুন।
সম্প্রতি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট
‘পিসি’ ম্যাগাজিনে প্রকাশিত
একটি প্রতিবেদনে বলা হয়েছে,
সহজে অনুমান করা যায় এমন
পাসওয়ার্ড ব্যবহার
করলে হ্যাকাররাও অনায়াসেই এ
পাসওয়ার্ডের
নিরাপত্তা ভেঙে ফেলতে পারে। কষ্ট
করে হলেও জটিল পাসওয়ার্ড মুখস্থ
রাখতে পারলে অ্যাকাউন্ট হ্যাক
হওয়ার
আশঙ্কা থেকে মুক্তি পাওয়া যায়।
কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান
সফোসের নিরাপত্তা বিশ্লেষক
গ্রাহাম ক্লুলেই জানিয়েছেন, আপনার
স্মরণীয়
কোনো বাক্যের সঙ্গে ছোট-বড় অক্ষর,
সংখ্যা ও চিহ্ন মিলিয়ে জটিল
একটি পাসওয়ার্ড তৈরি করতে পারেন।
পাসওয়ার্ডটি মুখস্থ রাখুন।
পাসওয়ার্ড যত দীর্ঘ হবে, ততই
নিরাপদ থাকবে আপনার অ্যাকাউন্ট।
শক্ত ও জটিল পাসওয়ার্ডের গুরুত্ব
অনেক বেশি।
আর্থিক লেনদেনের অ্যাকাউন্ট,
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটসহ
অনলাইনের বিভিন্ন অ্যাকাউন্টের
ক্ষেত্রে জটিল পাসওয়ার্ড ব্যবহার
করা জরুরি।
দীর্ঘ বাক্যে পাসওয়ার্ড তৈরির
নিয়মকানুন
দীর্ঘ বাক্যে পাসওয়ার্ড তৈরির
বিষয়টি অনেক সহজভাবে করা সম্ভব।
এটা সহজ
কোনো বাক্যের অংশবিশেষ
বা পুরো বাক্যটি হতে পারে। তবে এ
ক্ষেত্রে বাক্যের
পরিবর্তে আপনি সংখ্যা ব্যবহার
করতে পারেন। অক্ষরগুলো ছোট-বড়
মিলিয়ে পাসওয়ার্ড
তৈরি করতে পারেন।
আপনাকে খেয়াল
রাখতে হবে যেভাবে পাসওয়ার্ডটি
তৈরি করবেন তা যেন
সহজে মনে থাকে কিন্তু অন্য কেউ
সহজে তা অনুমান করতে না পারে।
গবেষকদের দেওয়া পাসওয়ার্ড বিষয়ক
কিছু পরামর্শ পরামর্শ:
১. সব ওয়েবসাইটে একই পাসওয়ার্ড
ব্যবহার করবেন না।
২. দীর্ঘ বাক্যে জটিল পাসওয়ার্ড
ব্যবহার করুন।
৩. পাসওয়ার্ড নিয়মিত হালনাগাদ
করুন।
৪. কম্পিউটার, সামাজিক যোগাযোগের
ওয়েবসাইট ও আর্থিক লেনদেনের সময়
পাসওয়ার্ড দেওয়ার বিষয়ে সতর্ক
থাকুন।
৫. অ্যাকাউন্ট লগআউট
ঠিকমতো হয়েছে কি না,পরীক্ষা করুন।
৬. সাইবার-ক্যাফেতে পাসওয়ার্ড
দেওয়ার সময় সতর্ক থাকুন।
পাসওয়ার্ড মূল্যবান তথ্য
প্রতিরক্ষা করে।
এটা আপনার ডিজিটাল সম্পদ। আপনার
পাসওয়ার্ড রক্ষার জন্য সচেতন থাকুন।
সবক্ষেত্রেই গুরুত্ব দিয়ে পাসওয়ার্ড
নির্বাচন করুন এবং তা মনে সংরক্ষণ
করুন। পাসওয়ার্ড যাতে ভুলে না যান,
সে জন্য পাসওয়ার্ড
টুকে রাখুন এবং তা সুরক্ষিত
স্থানে সংরক্ষণ করুন ৷
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×