শ্বেতপায়রা
_______
খুব ভোরে দেহ উন্মুক্ত হলে চামড়ায় আঘাত করে মাঘের খঞ্জর
আর শ্বাসনালী বেয়ে নেমে যায় বরফের রস
তীব্র পরশ
কম্পমান প্রভাত
উত্তাপ নিতে বসে থাকি, শীতল আগুন, ওপারে জমানো মেঘ
সময় পেরিয়ে গেলে মেঘেরা উজ্জল হয়ে মিলিয়ে যেতে যেতে হালকা কুয়াশা
কুয়াশায় ডুবে থাকে মন
জল জানালার ওপার বর্ণ নিতে নিতে ধীরলয়ে রঙের ফোয়ারা তখন
ঠিক সেসময়
কুয়াশার পাথারে সাঁতার কাটতে থাকে দশটি পায়রা, শ্বেতপায়রা।।
_____________________
____________ বাকী অরিন্দম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



