রাস্তার সাধারনত দুধরনের ট্রাক দেখা যায়। একগুলো ভোতা নাকের আর অন্যগুলো দেখতে টেলিসামাদের মত।একজন মৃতব্যাক্তির সাথে যন্ত্রের তুলনা করা উচিত কিনা তা নিয়ে অবস্য আসলাম মিয়ার মাথা ব্যাথা নেই। তিনি একজন নিরক্ষর মানুষ, শিক্ষিত মানুষ দের মত ভেবে চিন্তে অপরাধ করেন না তিনি।
আসলাম মিয়ার অবশ্য ভোতা নাকের ট্রাক পছন্দ না, তিনি তার বউ এর কথাতেই ট্রাক টি কিনেছেন, তবু কিস্তিতে । সম্পুর্ন টাকা দেয়ার সামর্থ্য তার ছিলনা সে সময়, কবছর পর আজ তিনি সামর্থ্যবান চাইলে বেশ কটা টেলিসামাদ ট্রাক কিনতে পারেন। কেনেন না, তার একটা মিথুন নেই, মিথুন থাকলে সে গুড়িগুড়ি বৃষ্টিতে ভিজে ট্রাকে চরে আকাশ খেত। আসলাম মিয়া তাকিয়ে দেখতেন।
আসলাম মিয়া একজন সামর্থ্যবান পরিবহন ব্যাবসায়ী, তার অনেক টাকা, আর এটা দেখাতে না চাইলেও তিনি কবে জানি একটা সিম্ফনী স্মার্টফোন কিনে ফেলেছেন, নিজের চেষ্টায় এখন ইংরেজী ও খানিক টা বুঝেন। আসলাম মিয়ার একটা ভাগ্নে আছে, এ যুগের চুলে জেইল লাগিয়ে ধানমন্ডী লেকে বসে প্রেমিকার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা ভাগ্নে, সে আসলাম মিয়াকে একটা ফেসবুক আইডী ও খুলে দিয়েছে।
আসলাম মিয়া একজন সামর্থ্যবান মানুষ, আর তার একটা ফেসবুক আইডী আছে। আসলাম মিয়া মিথুনের স্ট্যাটাস দেখেন, দেখে লাইক দেন। তার মাঝে মাঝে ইচ্ছে করে মিথুন ছেলেটাকে সামনে থেকে একবার দেখতে, তার হাতে এক কাপ চা তুলে দিয়ে বলতে “বাবা মিথুন, তোমার কি অনেক কষ্ট ? “
আসলাম মিয়া বলেন না। তিনি একজন সামর্থ্যবান মানুষ, আর তিনি একজন পুরুষ, তিনি চান মিথুন একজন পুরুষ হোক।
আজ আবার খুব বৃষ্টি হোক।
আলোচিত ব্লগ
এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড
খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

আমাদের হ্যালোইন উদযাপন

আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন
সেই মেয়েটিকে খোঁজ....

সেই মেয়েটিকে খোঁজ....
ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।
ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন
ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন
দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।