somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামিনফোন ! একটা কম্পানী যে নিজেদের ব্যাবসার আখের গোছাতে গিয়ে শেষ করে দিচ্ছে একটা জাতিকে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব বাজে একটা ব্যাপার হলো গ্রামিনফোনের ফ্রি ফেসবুক। কেউ খেয়াল করতেছে না তাদের ব্যাবসা পলিসি।
প্রথম ফোন কিনছিলাম ২০০৫ এ মনে হয়, ডিজুসে তখন সারারাত ফ্রি কথা বলা যেত। ভাইরে ফোন দিতাম, ও গান প্লে করে দিতো, ফোনে গান শুনতাম।
আমি জানি যারা চালানোর তারা টাকা দিয়ে হলেও চালাবে, বাট ফ্রি পেয়ে কি ইউজার বাড়বে না ? যে ছেলেটা রাত জেগে পড়তো সেও একটূ পর পর ফোন টা হাতে নিয়ে উকি দেবে।


ফলাফল ? গ্রামিনফোনের ব্যাবহারকারী বাড়বে, অন্যদিকে ফেসবুকের ব্যাবহারকারী বাড়বে ।
ধরা খাবে আমাদের স্টুডেন্ট রা। জিপি চাইলেই দেশী ওয়েবসাইট গুলো প্রমোট করতে পারতো, তা কিন্তু করে নাই। পুরোটাই ব্যাবসা। একটা দেশের যুবসমাজ কে শেষ করে দেয়ার মত ভয়াবহ একটা ব্যাবসা।

ডিজুসে ফ্রি কথা বলতে দেয়ায় কি হয়েছিলো জানেন ? এক মাসে জিপির গ্রাহক বেড়ে গিয়েছিলো অনেক, তাদের ইনকাম ও । অন্যদিকে স্কুল কলেজে সারারাত জেগে কথা বলায় কমে গিয়েছিলো উপস্থিত স্টুডেন্ট এর হার। প্রচন্ড চাপ পড়েছিলো রেজাল্টে।

এবার আবার তাই হচ্ছে, ব্যাবসা করবে গ্রামীনফোন। ভিজিটর সারাদিন পড়ে থাকবে ফেসবুকে। চাপ পড়বে তাদের পড়ালেখায়, ইভেন অনলাইনে শিক্ষার হার যাবে কমে। দেশী ওয়েবসাইট গুলো মার খাবে। আমাদের TEchTunes এর র‌্যাঙ্ক পিছিয়ে গিয়ে ঠেকেছে ২৭ এ। এই মাস শেষে আরো কোথায় যাবে তা আমার ধারনার বাইরে। কারন একটাই, ভিজিটর সারাদিন ফেসবুকে। আর ফেসবুকে শেয়ার করা লিঙ্কগুলোতে ক্লিক করলেও ওদের ই ব্যাবসা। (ম্যাক্সিমাম চটীরুপি অনলাইন নিউজপেপার এর লিঙ্ক) ।

ইন্ডিয়ার একটা পলিসি অনেকেই জানেন না। বর্ডার এলাকায় যারা থাকেন, তারা ভালো বুঝবেন। ইন্ডিয়ার ম্যাক্সিমাম ফেন্সিডিলের কারখানা সীমান্ত এলাকায়, যাতে নির্মিত বেশীরভাগ " ডাইল" আমাদের দেশে রপ্তানী করা হয়। ওরা বানাবে, খাবে না, খাবে আমাদের যুবসমাজ। খাবে মানে খাচ্ছে।
একটা তথ্য দেই। বেশ সহজলভ্য হবায় আমার শহর রংপুরের ২০-২৬ বছর বয়সী শতকরা ৬০-৭০ ভাগ ছেলে মাসে একবার হলেও ফেন্সিডিল সেবন করে। (কমবেশী হতে পারে) চিন্তা করতে পারতেছেন অবস্থা টা ???

ফেসবুক এর থেকেও ভয়াবহ একটা নেশা। ফেসবুক নির্মানের পেছনে সুধু ইঞ্জিনিয়ার রাই না, কাজ করেন মনোবিজ্ঞানী রা। যাদের কাজ আপনাকে নিয়ে খেলা, কি হলে আপনি বারবার ফেরত আসবেন এখানে, পড়ে থাকবেন দিনরাত। ঘুম থেকে জেগে বিছানা ছারার আগে একবার ঢুকে দেখবেন কি অবস্থা।

লাইক আরেক টা ভাইরাসের নাম, এক ছেলে ইনবক্সে পারলে আমার পা চেপে ধরে "ভাই একটা লাইক দেন প্লিজ,প্লিজ" । আমি জাস্ট অবাক হয়ে যাই , এটা দিয়ে সে করবে কি ? ! চোখে পরে কোন স্ট্যাটাসে কমেন্ট " মামা লাইক দিয়েছি, কমেন্ট ও করলাম,আমাকেও দিও" ।

মানে কি ! কি লিখলাম, কি পোস্ট করলাম, দেখার দরকার নাই ?? কমেন্ট হলেই হলো ??? এগুলো বদ্ধ উন্মাদ ।

একটা জাতি কে পঙ্গু করে দিতেছি একটা কম্পানী। আমরা তাদের বাহবা দিতেছি, আহহহ ফ্রি পেলে আলকাতরা খেতাম, এখন তো সন্দেস পাইতেছি। একটা কম্পানী কোন অফার দিলে অন্য সবগুলো তার অনুসরন করে। কদিন পর হয়তো অন্য অপারেটর রাও এই লাইনে যোগ দেবে। খা বাংগালী, ফ্রি ফেসবুক খা।
এর আগে ফাজলামী ডট কমে প্রকাশিত।
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

×