somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

উত্তরের উপাখ্যান
||অসাধারন বা ব্যাক্তিত্ব সম্পন্ন আমি কখনোই হতে চাইনি| সাধারন থেকে অতি সাধারন হতে চেয়েছি বারবার| আকাশের মত বিশাল কিংবা মাটির মত ধৈর্যশীল হওয়ার কোন ইচ্ছেও নেই||

||পরিবর্তন||

০৮ ই মে, ২০১৫ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল থেকে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, সন্ধ্যে, তারপর রাত| রাত পোহালেই সকাল| এভাবেই চলছে.........|
স্কুলে বা কলেজে পড়ার সময় পড়তে বসলেই ঘুম আসতো, ঘুমে ঘুমে পড়া হইত| আর এখন ফেসবুকে লাইক, কমেন্টস করে, স্ট্যাটাস দিয়ে পড়ালেখা হয়। বন্ধুদের সাথে মতের অমিল হইলে ঝগড়া হইত, প্রথমে মুখে মুখে তর্ক, মাঝে মাঝে বেশিও হইত, এক পর্যায়ে মারামারি| কিছুদিন কথা বন্ধ, দেখলেও এড়িয়ে যাওয়া| কিছুদিন পর কোন বন্ধুই মিল করিয়ে দিত| আবার আগের মতই বন্ধুত্ব| হাসি-ঠাট্টা, ফাজলামো আগের মতই| কেউ কেউ আবার বেশি আবেগে কেঁদেই ফেলতো এই কদিন কথা না বলে থাকায়| বন্ধুত্ব আরও গভীর হইত| কিন্তু এখন আমরা কি সেই আগের আমরাই আছি? নাহঃ আমারা বড় হয়ে গিয়েছি| এখন মতের অমিল হইলে ঝগড়া হয় না, কথা বন্ধ হয় না, মারামারি তো বহুদূরের কথা| তবে কিছু একটা হয়| শিক্ষিত সমাজ এটাকে শীতল যুদ্ধ বলে| দেখা হলে কথা হয় ঠিকই, খোঁজ -খবরও নেওয়া হয়| কিন্তু ভিতরে ভিতরে একটা দ্বন্দ্বও চলে একি সাথে| মুখে বলি ভাল আছি, ভাল থেকো কিন্তু মন থেকে দুরে ঠেলে দেই| ক্রমে ক্রমে দুরে সরে যাই| কথায় আর আগের সেই উচ্ছলতা, আন্তরিকতা থাকে না| তবে হ্যা, বন্ধুত্ব থাকে| আমাদের আত্মসম্মানবোধ নাকি অহংবোধ কোন একটা বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত| স্কুলে বা কলেজে পড়ার সময়ও আমরা মানুষ ছিলাম এখনো মানুষই আছি নাকি দিনেদিনে অন্যকোনো প্রাণীতে পরিবর্তিত হচ্ছি|
আমি আমার বাল্যকাল হাড়িয়েছি, শৈশব হাড়িয়েছি, এখন নিজেকে হারাচ্ছি| স্মৃতি বড়ই আজব, সাপের মত| ভয় পাই কিন্তু প্রতিনিয়ত রোমন্থন করে যাই| এখন আমরা আপোস করি সহজেই, তর্কে যাই না, ঝগড়া করি না, মারামারি করার প্রশ্নই উঠে না| কিন্তু দুরে সরে যাই চুপি চুপি| কেউ জানতেও পারে না কি হয়েছিল| আগের মতই সকাল, দুপুর, সন্ধে, রাত, কথায়, কথায় দিনপাত| এখন আমরা ভাল থাকার, ভাল রাখার অভিনয়ে ব্যস্ত| আমরা পারিও| ভেতরে ভেতরে কে কতটুকু ভাল আছি সেই খবর কেউ রাখি না| এমনকি যার পরিচালনায় এত ভাল অভিনয় সেও বোধহয় জানে না|
.................................................................
.................................................................
কি লিখমু কথা খুঁজে পাচ্ছি না, পরিবর্তন হয়ে গেলাম নাকি?
পোড়াধুপের ঘাটে পুড়িতেছি আর ছাই উড়াইতেছি| সরো সরো আর পড়িও না, চোখে ছাই ঢুকিবে|
...........................................................................................-স্পর্শনীল
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৫ রাত ৯:১০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×