ভূতের সাথে সন্ধি আমার, ভূতের সাথে সন্ধি| ভূত আমার আমি ভূতের, আমাদের গলায় গলায় ভাব| প্রতিদিনই স্বপ্নে দেখি, ভূতের রাজ্যে ঘুরে বেড়াচ্ছি| কালো ভূত, সাদা ভূত, নীল ভূত, সবচেয়ে বেশি হলুদ ভূত| কালো বলে ভালবাসি, সাদা বলে ভাললাগে, নীল বলে রেখে দেব| আর হলুদ, হলুদ বলে আমার চোখের সামনে থেকে যা| আজ যাব ভূতের বাড়ি, নীল ভূতের নিমন্ত্রণ|
কালো আর সাদা বড্ড অভিমানী, হলুদ আছে রেগে| নীল আজ অনেক খুশি আমায় খাওয়াবে বলে| আমি বড় বেচারা, কালো, সাদার মান ভাঙিয়ে যাচ্ছি নীলের বাড়ি| হলুদ ভূত কথা শোনেনা, করে বাড়াবাড়ি|
এত ভেবে কাজ নেই ভাই, আজ যাবই ভূতের বাড়ি| নীল ভূতের রান্না ভালই, রেঁধেছ বাঘের মাথা| আমিতো অবাক! কীভাবে খাবো বাঘ!! রাগ যতই করুক হলুদও এসেছে, খাবে বাঘের মাথা| নীল আমাকেই খাওয়াবে মাথা, আমি বললাম প্রতিদিনই খাই আজ নাহয় হলুদই খাক| ওরা কি জানে আমি এসব খাই না| কী আর করা এড়িয়ে গেলাম,
ভাবটা এমনঃ ব্যাপার না!! মাছের মাথাই খেতে পারি না!! আমি খাবো বাঘের মাথা!!!
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
হ্যালো, এই যে, আপনাকেই বলছি|
এত মনযোগ দিয়ে কী পড়া হচ্ছে হ্যা??
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৫ রাত ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



