somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

উত্তরের উপাখ্যান
||অসাধারন বা ব্যাক্তিত্ব সম্পন্ন আমি কখনোই হতে চাইনি| সাধারন থেকে অতি সাধারন হতে চেয়েছি বারবার| আকাশের মত বিশাল কিংবা মাটির মত ধৈর্যশীল হওয়ার কোন ইচ্ছেও নেই||

একটু সুখের খোঁজে, কল্পনাপিয়াসী মন আমার।।

২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার সকালটা হয় খুব সুন্দর। সকালে আপনার হটাৎ ঘুম ভাঙবে অফিস কিংবা ক্লাসে যেতে হবে এমন অবচেতন ধারনা নিয়ে। কারন সপ্তাহের ছয় দিনের রুটিন সেট হয়ে যায় মনে। কিন্তু চেতনাতে আসলেই একটা প্রশান্তি। আজ শুক্রবার। কিচ্ছু নাই আজ। গড়াগড়ি আনলিমিটেড।
ঘরে বাবার গলার আওয়াজ পাবেন। রান্নাঘরে মায়ের। তারা গল্প করছেন। সকালে বাবা বাজারে গিয়ে এসে পড়েছেন। মা রুটি বানাচ্ছে একটার পর একটা। সব ছেলে মেয়ে গুলা আলু ভাজি দিয়ে রুটি গিলছে। মায়ের হাতে ময়দা লেগে আছে। দৃশ্য টা ভাবুন, কত সুন্দর একটা দৃশ্য।
হটাৎ করে মা ঝগড়া লাগিয়ে দিলো। হুড় মুড় করে উঠবেন। ঝগড়া বাজার নিয়ে। মাছ আনা হয়েছে। বাবা দাম কমিয়ে বললেও পরে মুখ ফসকে আসল দামটা বের হয়ে গেছে। বিশাল প্যাচ। ঠকে এসেছে বাবা। কিংবা ভুলে গেছে ধনে পাতা আনতে। বাবা মিন মিন করে আশে পাশের ছেলে মেয়ের সাপোর্ট খুজছে। এই যুদ্ধে তার সঙ্গী দরকার। তারপর সবাই মিলে চা খেতে বসবেন। আড্ডা মারবেন। আস্তে আস্তে দুপুর হয়ে আসবে। রান্নায় চলে যাবে মা। নিশ্চয়ই বিশেষ কিছু আজ। খিচুড়ি, ডিম ভাজি আর গরুর মাংস। বাবা গোসল টোসল করে রেডি। মাথায় টুপি লাগিয়ে বগলে জায়নামাজ, জুম্মা পড়তে রওনা। ছেলেদের হুকুম দিচ্ছেন, চল চল। নামাজ পড়তে চল। ছেলেগুলা তো সব খুতবার আগ দিয়ে দুই রাকাত ফরয পড়ার প্লানিং এ। তাও গুই গাই করে রওনা।
মা রান্নাবান্না শেষ করে গোসল করতে ঢুকবে। সবাই প্রিয়তমার ভেজা চুলের বর্ননা দেয়। মায়ের ভেজা চুলের বর্ননা কেউ দেয় না। অলৌকিক কিংবা অপূর্ব, মা যখন আমার চুল শুকায় তখন পুরো দুনিয়া মিথ্যে হয়ে যায়। এর মধ্যে সবাই বাসায় চলে আসবে। দুপুর। টেবিলে খাবার দেয়া হয়েছে। কিন্তু আজ সবাই ফ্লোরে বসে খাবে। সেই আগের দিনের মত। আসন করে খিচুড়ি মাখিয়ে। খাওয়া দাওয়া শেষ করে বিকেলে ঘুরতে যাবার প্লান। বন্ধুদের সাথে। বাবা মা হয় তো ছাদে বসবে আজ ব্যস্ততা শেষে। বিকেলটা ওখানেই কাটাবে। জীবনে কতগুলো বিকেল এভাবে কাটিয়েছে তারা..... জানে না। জানতেও চায় না। শুধু জানতে চায়, আরও কাটাতে হবে। আরও জনম জনম ধরে।
হ্যা, এর সবই কল্পনা আমার। এরকম কিছু আমার জীবনে হয় না। আপনাদের হয়?
আমি সুখের কল্পনা করি। একটু সুখ। যে সুখ চোখে পানি আনে। দুঃখবিলাসী, কল্পনাপ্রিয় আমি। কল্পনা করতে পারেন আপনিও।
____________________________________________________________-স্পর্শনীল
ফেসবুকে আমি_ https://www.facebook.com/sparshonil
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

×