somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বজুড়ে প্রতারণা' শীর্ষক খবর প্রকাশের পর উদ্যোক্তা প্রতিষ্ঠান নিউ ৭ ওয়ান্ডার্স ফাউন্ডেশনের এদেশীয় বাণিজ্যিক অংশীদার জিজিবিকে তলব করেছে সরকার।

২৫ শে জুলাই, ২০১১ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বজুড়ে প্রতারণা' শীর্ষক খবর প্রকাশের পর উদ্যোক্তা প্রতিষ্ঠান নিউ ৭ ওয়ান্ডার্স ফাউন্ডেশনের এদেশীয় বাণিজ্যিক অংশীদার জিজিবিকে তলব করেছে সরকার। প্রকাশিত রিপোর্টের ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি ফাউন্ডেশন স্বীকার করে নিয়েছে জাতিসংঘের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা আরও দাবি করেছে, এটা আমেরিকান আইডল ও ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতার মতো একটি প্রতিযোগিতা


বিস্তারিত:

'বিশ্বজুড়ে প্রতারণা' শীর্ষক খবর প্রকাশের পর উদ্যোক্তা প্রতিষ্ঠান নিউ ৭ ওয়ান্ডার্স ফাউন্ডেশনের এদেশীয় বাণিজ্যিক অংশীদার জিজিবিকে তলব করেছে সরকার। প্রকাশিত রিপোর্টের ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি ফাউন্ডেশন স্বীকার করে নিয়েছে জাতিসংঘের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা আরও দাবি করেছে, এটা আমেরিকান আইডল ও ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতার মতো একটি প্রতিযোগিতা। কিন্তু অভিজ্ঞ মহলের প্রশ্ন, আইডল প্রতিযোগিতাগুলো একটি বাণিজ্যিক উদ্যোগ। তাহলে সপ্তাশ্চর্য প্রতিযোগিতাও বাণিজ্যিক; যা কিনা দেশীয় বাণিজ্যিক অংশীদার জিজিবিও কবুল করে নিল।

২০০৭ সাল থেকে বিশ্বের সাতটি সেরা প্রাকৃতিক স্থান নির্বাচন করতে প্রচার চালিয়ে যাচ্ছে সুইজারল্যান্ডভিত্তিক সংগঠন নিউ ৭ ওয়ান্ডার্স ফাউন্ডেশন। চার বছর ধরে ইন্টারনেটে ভোটাভুটির পর ২০১১ সালের ২১ জুনে তারা বাংলাদেশে শুরু করে এসএমএসএ ভোটাভুটি। কিন্তু প্রশ্ন হচ্ছে এমন একটি বিষয়ে যত খুশি তত ভোট দিয়ে নির্বাচনের প্রক্রিয়াটি আন্তর্জাতিক মহল স্বীকৃতি দেবে কিনা। তাই অনেকের মনে সন্দেহ দেখা দিয়েছে সপ্তাশ্চর্য নির্বাচন নয় মূলত বিশ্বব্যাপী হাজার হাজার কোটি ডলার হাতিয়ে নেওয়ার এটি একটি আন্তর্জাতিক প্রতারণা। কারণ সুন্দরবনকে দেওয়া প্রতি এসএমএসএ ৬৮ পয়সা দেওয়া হচ্ছে সেই ওয়ান্ডার্স ফাউন্ডেশনকে। এরই পরিপ্রেক্ষিতে ফাউন্ডেশনের বাংলাদেশের বাণিজ্যিক অংশীদার জিজিবির কাছে ব্যাখ্যা চায় সরকার। জবাবে ১২ পয়েন্টের একটি চিঠিতে ফাউন্ডেশন একটি ব্যাখ্যা দেয়। এতে দাবি করা হয়, আমেরিকান আইডল, ইন্ডিয়ান আইডল এবং বাংলাদেশের ক্লোজ-আপ ওয়ানের মতো রিয়্যালিটি শো'র আদলে এসএমএস ভোটে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের এই উদ্যোগ তাদের।

পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বিনোদনমূলক প্রতিযোগিতার প্রক্রিয়া অনুসরণ করা যৌক্তিক কিনা এমন প্রশ্ন এনটিভির পক্ষ থেকে করা হয় দৈনিক মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধূরীর কাছে। উত্তরে তিনি জানান, যেহেতু বিশ্বব্যাপী তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে, প্রতারণার অভিযোগ উঠেছে, তখন তারা জাস্টিফাই করার জন্য ইন্ডিয়ান আইডল, আমেরিকান আইডল প্রতিযোগিতার সঙ্গে এই প্রতিযোগিতার তুলনা করে দেখাতে চেয়েছে দুটিই একই পাল্লায় মাপা যায়। আমি মনে করি, এটা কোন অবস্থাতেই একই সঙ্গে গ্রহনযোগ্য নয়। কারণ, বাংলাদেশের ইমেজ এখানে জড়িত, হোল ন্যাশন এখানে জড়িত।

ফাউন্ডেশন এবারের চিঠিতে স্বীকার করে নিয়েছে তাদের সঙ্গে জাতিসংঘ বা ইউনেস্কোর প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচন প্রক্রিয়ার কোন সম্পর্ক নেই। ফাউন্ডেশন ২০০৭ সালে মনুষ্যসৃষ্ট যে সপ্তাশ্চর্য নির্বাচন করেছিল জাতিসংঘের ইউনেস্কো ২০০৭ সালেই জানিয়ে দেয় বিশ্বে কোন ঐতিহ্য নির্বাচনের অধিকার কেবল তাদেরই আছে। মতিউর রহমান আরো বলেন, এটা গ্রহণযোগ্য হওয়ার কোন কারণ নেই। কারণ তারা বলছে ইউনেস্কোর সঙ্গে তাদের বর্তমানে কোন সম্পর্ক নেই, আগে ছিল। তাই বিষয়টি এখানেই স্টপ (বন্ধ) করা উচিত। সরকার যত দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে ততই দেশবাসীর জন্য মঙ্গল।

এর আগে দেশের বরেণ্য টিভি ব্যক্তিত্ব আব্দুন নূর তুষারও বলেছিলেন, বিষয়টি নিয়ে ব্যাপক অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। আমি নিজেও এ ব্যাপারে ভোট করতে প্রচার চালিয়েছিলাম। এখন বুঝতে পারছি সেটা ভুল ছিল।


সূত্র : বাংলাদেশ প্রতিদিন ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

×