somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুমবাতি

২৭ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি, হাবলা হাশেম আর গালিদাস রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হাবলামি আর গালি নিয়ে কথা বলছিলাম,এমন সময় মোমবাতি ব্যবসায়ী ক্যাবলা করিমের দোকানে তার সাথে দেখা। জিজ্ঞেস করলাম, “কি খবর করিম মিয়া, ব্যবসা কেমন চলে?”
-আপনাগো দোয়ায় আমার ব্যবসা তো মা’শাল্লাহ আলুর বেগে চলতাছে। বহেন মিয়া, চা খাইয়া যান, ঐ রতইন্না ম্যাগির পুলাও কই গেলি? চা দে তিনডা।
-চা নাইলে খাইলাম কিন্তু আলুর আবার বেগ কি বস্তু?
-ভুল মাফ করবেন, আলোরে আলু কইয়া লাইছি ভুলে, মুক্কু সুক্কু মানুষ ববুঝেনইতো।
-তথাস্ত, কিন্তু আমি দোয়া করলাম কই? আর এই শেখ হাসিনার ডিজিটাল যুগে ইলেকট্রিসিটির উন্নয়নের সময় মোমবাতির ব্যবসা কেমনে ভাল যায়?
-আরে আপনে ঐদিন আমারে ফেসবুক আইডি খুইলা দিলেননা?
-দিলাম তো। তাতে?
-সেই ফেসবুকের লাইগাই আইজকাল ব্যবসা ভাল যাইতেছে
-একটু ঝাইড়া কাশো মিয়া, বুঝতাছিনা
-আপনেও যদি না বুঝেন কেমতে হইব তাইলে? আচ্ছা কই হুনেন, ফেসবুকে যাইয়া দেহি হগলতে খালি ইভেন্ট খুলে। আর যেই ইভেন্টই হোক, খালি মুমবাতি জ্বালায়। তা আমি কই কই ইভেন্ট হয় দেইখখা দেইখখা হেই হানে চইল্লা যাই, আর মুমবাতির দুকান খুইল্লা বই। মনে করেন এক সন্ধ্যায়, পাঁচশ ছয়শ মুমবাতি তো কুনু ব্যপারই না। আগে যেই হানে বছরেও এত মুমবাতি বেঁচতাম পারতামনা। একটা একটা ইভেন্ট যেন আমার কাছে একটা সুনা। আর আপনেও তো দেখলাম ইভেন্টে গুয়িং দিছেন।

ক্যাবলার কথা শুনে আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম, ওদিকে দেখি হাবলা হাশেমও প্রগতিশীল ভাব নিয়ে বলে- “গ্রামে গঞ্জের ভন্ড পীর ফকিরের শয়ে শয়ে মানুষের কারসাজি আর ফেসবুকের ইভেন্টের শয়ে শয়ে মানুষের কারসাজি, দুইটাতে মোমবাতি লাগে। মোমবাতি ছাড়া তো আর ফাকিবাজি চলেনা। ভাবতেছি আমিও একটা মোমবাতির দোকান দিব। ইভেন্ট সফল হোক না হোক, মোম বেঁচা হবেই।“
হাসেমের মোমের দোকান দেওয়ার বুদ্ধি মনে হয় ক্যাবলা করিমের ভাল লাগেনি, অনাবশ্যক প্রতিদন্দ্বী কারই বা ভাল লাগে। সে চিল্লায় উঠল,”ঐ রতইন্না ম্যাগির পুলাও, চা আনোন লাগবনা, যেই জাহান্নামে ছিলি ঐহানেই পইচ্চা মর। আচ্ছা আপনারা যান অহন, আমি যাই মাল-সামাল গুছাই। সন্ধ্যায় আরেকটা ইভেন্ট আছে আমার আবার, আইজকা ভাল ব্যবসা হইব,৫০ হাজার মানুষ গুয়িং।“
আর আপনারা জানেনই তো গালিদাস কবি মানুষ, শালার অভ্যাস খারাপ, যেখানে সেখানে কবিতা কপচায়, এইখানেও বাদ দিলনা-

“দিতে পার একশ মানুষ এনে,
আজন্ম সলজ্জ সাধ, একদিন ফেসবুকে একটা ইভেন্ট খুলি।“
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×