somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতার রসরূপ

২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোখলেস যখন টেবিলে সক্রোশে চাপড় মেরে বলল, “আমরা অবশ্যই স্বাধীন” তখন টেবিলটা প্রায় একরকম উলটে গেল। ধরাধরি করে টেবিল ওঠানোর সময় তার গার্লফ্রেন্ড ফোন দিয়ে স্বাধীনতায় হস্তক্ষেপ করল, সে উঠে চিপায় গিয়ে কথা বলা শুরু করল।
যাই হোক ওদিকে আবার কম্যুনিস্ট শাওন বিড়িতে মজে ছিল। ডানপন্থী মফিজ তার দিকে ইংগিত করে গরম গলায় বলে, “কম্যুনিজমের মায়রে বাপ”!
শাওন বলে, “কম্যুনিজমের দোষ কি? মানুষ এখনও এদেশে রাস্তায় শুয়ে ঘুমায়, এটা স্বাধীনতা কেমনে হয়?”
মফিজ বলে, “আরে ঐ ব্যাটা রাস্তার উপর ঘুমাচ্ছে এটাই তো স্বাধীনতা, যার যেখানে খুশি ঘুমাবে”।
শাওন বেহায়া টাইপের একটু, আবার জিজ্ঞেস করে, ”যে সে রেপড হচ্ছে এটা কেমন স্বাধীনতা?”
মফিজ শাওনের হাত থেকে বিড়ি নিয়ে বলে, “আরে! যার যাকে খুশি রেপ করছে এটাই তো স্বাধীনতা।“
পাশ থেকে আবার কবি বন্ধু গালিদাস কবিতা কপচায় দিল-

‘টি.এস.সি খেলব তবে চুমু চুমু খেলা,
ভাসবে একদিন অবশ্যই স্বাধীনতার ভেলা।‘

মফিজ বিড়িতে মজে গেছে, বলে “কেয়া বাত! কেয়া বাত!”
পাশ থেকে আবার মালখোর বন্ধু সামনে দিয়ে এক রূপসী হেঁটে যাবার সময় চিল্লায় উঠে বলে,”মালকে মাল বলার মধ্যেই স্বাধীনতা”।
মফিজ বিড়িতে আরেকটা সুখটান দিয়ে বলে, “আলবৎ! আলবৎ!”
কম্যুনিস্ট মানুষজনের ঘাড়ের রগ ত্যাড়া হয়, সে মফিজকে ঠাস করে থাপ্পড় মেরে বলে, “এটাই স্বাধীনতা”।
ফেসবুকিস্ট ইফতি আবার লাফ দিয়ে বলে, “তুই ওরে থাপ্পড় মারলি কেন? আমি এক্ষনই ফেসবুকে ইভেন্ট খুলব, এটাই স্বাধীনতা”। গালিদাস চান্সে একটা প্যারোডি ছাড়ে-

“সাবাশ বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয়,
জ্বলে পুড়ে ছারখার তবু ইভেন্ট না খুললেই নয়।“

ততক্ষণে মোখলেসের আবার গার্লফ্রেন্ডের সাথে কথা বলা শেষ, সে তখন চিপা থেকে ফিরে এসে টেবিলে আরেকটা প্রবল প্রতাপ চাপড় দিয়ে বলে, “আমরা অবশ্যই স্বাধীন”। এবার টেবিলটা প্রায় নয় পুরোই উল্টিয়ে পড়ে গেল।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৬
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×