somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবুল মিয়ার ব্যবসা নীতি

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবুল মিয়া বিরাট ব্যবসায়ী, এড ফার্মের মালিক। তার বানানো এড দেইখা খাড়ায়ে যায় মানে গায়ের লোম খাড়ায়ে যায়। জগতের হেন কোন ব্যবসা নাই যার জন্যে এড করেননা। একদিন জিগাইলাম, ভাই আপনার এত উন্নতির রহস্য কি?

ভাই কয়, "বুঝলানা মিয়া? প্রচারেই প্রসার"।
-ভাই একটু বুঝায়া কন
আবুল মিয়া বিড়িতে সুখটান দিয়া কয়
-আরে মিয়া এডবেরাইজ, সব এডবেরাইজ
(আবুল মিয়া সব ব্যবসার বিজ্ঞাপনই আকর্ষণীয়)
-ভাই এই আইডিয়া পান কই আপনে?
-আরে এইডা পাওয়া লাগে? আশপাশে দেহো, ধর তুমি সোনো নাইলে কিরিমের এডবেরাইজ দিবা। একটা মাইয়ারে লও, হাতা ছাড়া ছুডো জামা পড়াও, দেখবা কিরিম না হইলে মাইয়ার দিক তাকাও থাকব হগলতে, এইডা প্রসার। কলমের ব্যবসা করবা, মাইয়ার হাতে কলম ধরাও, বুকে কাপড় দিবানা, এইডা প্রসার। সাবানের কারবারে মাইয়ারে বাথটাবে উদাম কইরা শোয়ায় কিছু গোলাপ ফুলের পাতা ছিডাও। চায়ের কারবারে মাইয়া লাগব। আমার অবশ্য কনডমের এডবেরাইজই সবচেয়ে হিট। হিজাবের এড দিবা? হিজাব ঢিলা হইলেও গতরের কাপড় টাইট হওন লাগব। সাইকেলের এডে মাইয়া দিয়া সাইকেল চালাও। পোলাগো শেভিং ক্রিমের বডি স্প্রের এডেও কিন্তু মাইয়া লাগব, কিরিম পোলাগো লাইগা, কিন্তু মাইয়া লাগবই। মানে মাইয়া মানেই প্রচার, আর প্রচার মানেই প্রসার। বুঝলা?

-ভাই আপনি তো জিনিস একটা। কিন্তু এত মঠেল পান কই আপনে?
-আরে ফেসবুকে ফুডু দেয় কত্ত মাইয়া, ওগোরে যায়া ধরি। আইজকাল উদাম মডেল হইতে চায়না কে? মডেল হওয়ার লাইজ্ঞা জান কুরবান মাইয়াগো।
-আসলেই ভাই।
(ইতিমধ্যে আবুল ভাইয়ের এক মঠেল আইসা পড়ছে কি কাজে)
মঠেলরে জিজ্ঞেস করলাম-
-আপনার মঠেল হওয়ার রহস্য কি? আবুল ভাইয়ের নেক নজর পাইলেন কেমনে?
মঠেল দেখি অনেক কথা কয়, আর ওদিকে আবুল ভাই আমার দিকে চাইয়া চোখ টিপ্পা হাসে।
মডেল যাবার পর আবুল ভাই কয়-
-কি মিয়া কেমন দেখলা?
-ভাই ভালইত
-আমার মত এডফার্ম খুলো তুমিও পায়া যাইবা।

এটা স্বপ্ন ছিল, সকালে উঠে ভাবলাম ভাগ্য ভাল আমি মেয়ে না! পণ্যের বাণিজ্যিকীকরণে নারীর বাণিজ্যিকীকরণের ভূমিকা কম নয়। নারীরা পণ্যদূত হতে যেয়ে আগ নিজেরাই পণ্য হয় বটে
এক ছোট ভাই আজকে ভাল কথা বলছে,

"আমাদের সমাজে তনুও আছে, সাদিয়াও আছে, তনুরা রেপড হয় আর সাদিয়ারা ফাকড হয়"।
আগামী বিশ বছরের মাঝে দেশে পর্ণব্যবসা চালু না হলে অবাক হব।

নারীকে পণ্য ভাবা, ও পণ্য বানানো বন্ধ করুন। বাংলাদেশের প্রত্যেকটা পুরুষই কোন না কোম ভাবে ধর্ষক, এ দায় আমাদের। এগিয়ে আসুন :-)

এই পোস্ট দিলাম কেন? কি করুম সকিনার মা? আমার যে গালি খাইতে ভাল লাগে।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪১
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×