somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেনাবিদ্বেষ : আত্মপক্ষ সমর্থন-১১

১৬ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯. জাতিশ্বর বলেছেন: ‘'অফিসারদের বউদের গা_ভরা গয়নাগাটি। প্রতি বউ সমান মিনিমাম ৪০/৫০ ভরি’.'

তথ্যটি কোন জরিপে পাওয়া জানাননি. কয়জন সেনা-অফিসারের বউয়ের গয়নাগাটির খোঁজ নিয়েছেন তাও জানাননি. এই তথ্য তার বিষ-কল্পনার বিষ-আবিস্কার বলেই প্রতীয়মান. বাস্তবতা হল, সেনা-অফিসার ও তাদের পত্নীরা সাধারণত মধ্যবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন. তাদের গয়নাগাটিতে সেইসব পরিবারের (পরিবারগুলো সিভিলিয়ান) প্রত্যক্ষ ভূমিকা আছে. আর সেনা-অফিসাররা ২০-২১ বৎসর বয়স থেকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে বেতন-ভাতা পান, জাতিসঙ্ঘ মিশনে ন্যূনতম এক বছর ৭০ থেকে ২৫০ ডলার পর্যন্ত দৈনিক ভাতা পান -– তার পক্ষে প্রিয় স্ত্রীকে শতভাগ হলাল রুজি দিয়ে ২-১০ ভরি গয়না কিনে দেয়া কোন অপরাধ নয়.

২০. জাতিশ্বর বলেছেন: ‘'৯০% মেজর রাতে এমবিএ পড়ে,কারণ মে.জে. হতে না পারলে চাকরি ছেড়ে কোন কর্পোরেশনের প্রধান হয়ে সম্রাট আকবরের মত জীবন যাপন’.'

জ্ঞানার্জনও যখন আক্রমণের শিকার হয়, তখন আমার কাছে মানসিক বৈকল্যই চোখে পড়ে. যোগ্যতা বৃদ্ধিতে অন্যায় কোথায় আমার বোধগম্য হয় না. আর কর্পোরেশনের প্রধান যদি হয় সেখানেও অন্যায় কোথায়? অবসরপ্রাপ্ত সেনা-অফিসার একজন বেসামরিক নাগরিক, প্রতিযোগীতামূলক যোগ্যতাবলে তার যে কোন পদে অধিষ্ঠানের আইনগত ও নৈতিক নাগরিক অধিকার রয়েছে, কেউ তা কেড়ে নিতে পারে না. আর হ্যা, ষড়যন্ত্রী বিডিআর জওয়ানেরা লিফলেট ছাপিয়ে লিখেছিল ‘'অর্ধ-শিক্ষিত সেনা-অফিসার’' আর জনাব জাতিশ্বর বলছেন ‘'৯০% মেজর রাতে এমবিএ পড়ে'’ - কোনটা সত্য? সেনা-অফিসাররা কী করবে? শিক্ষিত হয়ে বিডিআর জওয়ানদের তাচ্ছিল্য থেকে মুক্তি পাবে, না কি শিক্ষিত না হয়ে, এমবিএ না পড়ে জাতিশ্বরদের ক্ষোভ থেকে বাঁচবে?

... সম্রাট আকবরের মত জীবন যাপন ... সম্রাট আকবর সর্বশ্রেষ্ট মোগল সম্রাট ছিলেন. তার জ্ঞান, মেধা, মনন, দক্ষতা, কৌশল, কর্ম-তৎপরতা, মহানুভবতা – এসবও দেখা প্রয়োজন; একচক্ষু হয়ে শুধু তার বিলাসী জীবনযাপনটাই দেখলে সমস্যাটা যে প্রথমত নিজের, অন্তর্দৃষ্টির উন্মীলনের জন্য সেটা বুঝা খুব প্রয়োজন.

২১. * জ্বিনের বাদশা বলেছেন, 'রেবেল হান্টের নাম করে সেনাবাহিনী যাকে পাবে তাকেই ধরে নেবে'. আর শূন্য আরণ্যক হা হা করে উঠেছেন, ‘'আপনে তো জাপানে বইসা বাইচা যাইবেন ~~~ আতংকে আমার হাত পা ..’'. তো রেবেল হান্টের পাচ মাস হতে চলল, যাকে তাকে ধরে নেয়া হয়নি, আর শূন্য আরণ্যকের আশঙ্কাও প্রমাণিত হয়নি. কিন্তু একটা সত্য প্রকাশ পেয়েছে, জ্বিনের বাদশা ও শূন্য আরণ্যক -– দুজনই গোয়েবলসীয় এক্সপার্ট!

* জ্বিনের বাদশা আরও বলেছেন, ‘একটা দেশের নানান সংস্থায় যখন মাথা হিসেবে একটা করে সেনা অফিসার জুড়ে দেয়া হয়, তখন সেই দেশের যে রোগটা ধরা পড়ে তারে বলে, "বানানা রিপাবলিক সিন্ড্রোম" ...’. জনাব শূন্য তার মোক্ষম অনুবাদও করে ফেলেছেন, ‘বেগুন রিপাবলিক’.

জ্বিনের দেশের অমন সংগা আমি আমি কোথাও খুঁজে পাইনি. তবে, বানানা রিপাবলিক হল যেসব দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর এবং অর্থনীতি বিদেশি কোম্পানি দ্বারা প্রভাবিত ও একটি মাত্র রফতানি-পণ্য নির্ভর, তারা. এই সংগায় বাংলাদেশও বানানা রিপাবলিক বৈকি! কিন্তু এখানে সেনাসদস্যের সংস্থা প্রধান হওয়ার সম্পর্ক কোথায়? বানানা রিপাবলিক হওয়ার দায় দেশের রাজনীতিক, বেসামরিক আমলা, উকিল-এডভোকেট-ব্যারিস্টার, বিচারক, পুলিস, শিক্ষক, ছাত্র, সাংবাদিক, ব্যবসায়ী, শিল্পপতি, বুদ্ধিজীবি, কৃষক, জেলে, ভিক্ষুক তথা আপামর জনসাধারণের -– সেনাবাহিনীর একলার নয়. জাতি হিসাবে আমাদের নিজের দায়িত্বটুকু নিতে হবে, নিজের দায় অন্যের কাধে ঠেলে দিয়ে ইর্ষাকাতর দোষারোপের অর্থ হল, কাজটি অসম্পন্ন রেখে দেয়া. পরশ্রীকাতরতা মানুষের জীবনীশক্তি ক্ষয়ে ফেলে -– চূড়ান্ত বিচারে এই ক্ষতি দেশের.
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

খালাশ

লিখেছেন মায়াস্পর্শ, ২১ শে মে, ২০২৬ দুপুর ২:৪৬

ছবি : এ আই

জোর জবরদস্তি,
উঠিত লিঙ্গের দুই মিনিটের সুখ
তারপর ???
গরম, মাথা গরম।
কোপ, কল্লা মাথা আলাদা,
শেষ, নিথর নিশ্চুপ দেহ,
খণ্ডিত ছিন্নভিন্ন।

লাল রক্ত কালচে হওয়ার আগেই... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

×