তখন তৃতীয় শ্রেণীতে পড়ি। তৃতীয় শ্রেনীতে পড়তে যে বয়স লাগে তার চেয়ে কিছুটা কম। যাই হোক যা নিয়ে কথা বলছিলাম।
তখন মানে সেই বয়সে আমার খুব গবেষনার বিষয় ছিল ফুটকা। কারণ ফুলাইলেই ইয়া বড় তরমুজের মতো হয়, আবার একটু খোঁচা লাগলেই ফুটে যায়। ফুটকার পিছনে বাঁশের বাশি বেধে দিলে তা একমনে শব্দ করে বেজে চলে। তাছাড়া ফুটকা বড় করে ফুলিয়ে তার পিছনে পাটকাঠি বেধে পুকুরে ভাসিয়ে দিলে ভটভট শব্দ করে জাহাজের মতো ছুটে চলে, এমন খেলা কে না খেলেছে?? তাছাড়া ফুটকার পেছনের রাবার দিয়ে বিশেষ প্রক্রিয়ায় ভাজ করা কাগজ ছুড়ে মেরে প্রতিপক্ষকে ঘায়েল করার মতো এমন সহজলভ্য অস্ত্র সেযুগে আর ছিলো কই?? ফুটকার ৩টা রাবার আর ৩টা মিডিয়াম পাটকাঠির টুকরা দিয়ে একে৪৭ রাইফেল বানানো ও ছিলো আমার ফুটকা ব্যবহারের আর একটি নমুনা। তো এতবিদ ব্যবহার প্রকৌশল দেখেই আমার ফুটকা নিয়ে পিএইচডি করার ইচ্ছা জাগে।
মনে হয় এসএমসি তখনো ফুটকা বানানো শুরু করে নাই। বাজারে রাজার ছবিসম্বলিত আর এ্যালুমিনিয়াম কালার এর ফুটকাই পাওয়া যেত। স্বাস্থ্যকর্মীরা তখন বাড়ি বাড়ি ঘুরে ফুটকা বিলি করত। তাদের দেখলেই তাদের পিছনে ঘ্যান ঘ্যান শুরু করতাম ফুটকার জন্য। অবশেষে তিনি বাধ্য হয়ে ২টা দিতেন আর আমি তাতেই খুশি; বলে দিতেন তিনি যে আমাকে এটা দিয়েছেন আমি যেন কাউকে না বলি। কিন্তু কেন যে এই ফুটকা হাতে দেখলেই বড়রা ফেলে দিতে বলত, বলত এতে শুকরের চর্বি লাগানো আছে, ধর্ম নষ্ট হয়ে যাবে -- তা আমার তৎকালীন মাথার প্রবেশ করত না।
আমার এক চাচাতো ভাই বিয়ে করল। ফ্যামিলির ছোট ছেলে হিসেবে আমিও বিয়েতে গেলাম। ভাবী বিশাল থুক্কু বিরাট সুন্দরী। আমার ভাবীকে খুব পছন্দ হলো। ভাবীও আমাকে পছন্দ করে। মনে মনে কখন যে ভাবীকে আমি ভালোবেসে ফেলেছি তা কইতারি না। তার কাছে না থাকলে আমার ভালোই লাগত না। সারাদিনই তার পিছনে ঘুর ঘুর করতাম। রাতেও মাঝে মাঝে ভাবী আমাকে ডেকে নিত, তার ঘরে বসে পড়ার জন্য। ভাই তো বাইরে থেকে আসে অনেক রাতে, তার একা একা ভালো লাগে না তাই। আমিও সেখানেই গিয়ে পড়ি। একদিন ভাবীকে বলেই ফেলি, "ভাবী তুমি খুব সুন্দর। বড় হইলে আমি তোরে বিয়া করুম।"
ভাবী কয়, "তুই বড় হইলে আমারে বিয়া করবি, তাইলে তুই আর বড়ই হইবি না"।
ভাবীর এহন ভালোবাসা বর্জিত কথায় আমি মনোক্ষুন্ন করিয়া আমার বই-পত্র নিয়া চলিয়া আসিতে উদ্যত হইলাম। বই গুছাইতে গিয়া টেবিল-ক্লতটাও বইয়ের সাথে উল্টাইয়া ফেলিয়াছি। ওমা, একি!!!! সেখানে দেখি ফুটকা আর ফুটকা। অনেক ফুটকা। ১০/১২ টা তো হবেই আরো বেশি হইতারে। আমি তো মহাখুশি। আরে এই জিনিসের লাইগা আমি কত নাকানি-চুবানি খাই, আর আমার পেয়ারের ভাবীর কাছে এই জিনিস জমা আছে!!! তাও আমারে দেয় না!!!
আমি ভাবীরে বলি, "ভাবী তুমিও আমার মতো ফুটকা পছন্দ করো, ফুটকা দিয়া খেলাও?"
ভাবী আমার মুখ চেপে ধরে বলে,"চুপ কর হারামজাদা। কথা কইস না। মাইনসে হুনব।
আমি কই, "মাইনসে হুনলেই কি? খেলা তো খেলাই"।
ভাবী কয় ঃ আমি ভাবছিলাম তুই ছোট মানুষ। তুই তো দেখি বড় হয়ে পাইক্কা গেছস।
আমিঃ তোমার সাথে আমার কোন রাগ নাই। আমারে ২টা ফুটকা দেও।
ভাবীঃ না দেওন যাইব না। এগুলা তোর ভায়ের।
আমিঃ একি, ভাইজান ও ফুটকা দিয়া খেলায়?? আমার মাথায় আকাশ ভাইঙ্গা পড়ে। ভাইজান বড় মানুষ ফুটকা নিয়া খেলায়? আমরা তো ছোট মানুষ, তাবলে ভাইজান ও আমাদের মতো খেলায়!! কিন্তু ভাইজানকে তো এটা ফুলায়া হাতে নিয়া ঘুরতে দেখি না।
শেষ পর্যন্ত ভাবী আমাকে ফুটকা দিলই না। আমিও রেগে মেগে চলে আসি। ২-৩ দিন পর আবার ভাবী এসে আমাকে নিয়ে যায় তার ঘরে বসে পড়ার জন্য। তখনি আমি সিদ্ধান্ত নিই ভাইজানরে ফুটকা ফুলায়া খেলতে দিমু না। একটা সুই নিয়ে যাই পরের দিন। আমি পড়তে বসেছি ভাবী গিয়েছে রান্না ঘরে ভাত রান্নার জন্য। আমি এই সুযোগে সবগুলি ফুটকা মাঝবরাবর কানা কইরা দিছি। এবার বোঝ মজা আমারে ফুটকা দিলা না। এবার যখন ফুলাইবা আর ফুলব না, বাতাস বাইর হইয়া যাইব। এরপর থেকে যখনি নতুন জিনিস দেখছি খালি সুই মাইরা দিছি।
আমার কাহিনী প্রায় শেষ। ফলাফলটা বলি। তাদের বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ভাবীর কোল জুরে ভাতিজির আগমন। এক অর্থে ভাতিজির আগমনের জন্য আমিই পরোক্ষভাবে দায়ী।
কেমুন মজা।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



