somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমারে ফুটকা দে (একটু আঠারো প্লাসের গন্ধ আছে কিন্তু)।

১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা খুবই ব্যক্তিগত ঘটনা। প্রকাশ করাটাও উচিত না। আবার না করেও পারছি না। মাঝে মাঝে মনে হলেই নিজে নিজেই হেসে উঠি। তাহলে পড়ুন গল্পটাঃ-

বিয়ের ১৫/২০ দিন পর মা বললো খালার বাড়ি (মায়ের ছোট বোনের বাড়ি) বেড়াতে যেতে। আমি রাজি হলাম মায়ের বেড়াতে যাবার আগ্রহ দেখে। তাছাড়া অনেকদিন খালার হাতের পিঠা খাই না। এইবার তাহলে পিঠা খাওয়া যাবে। তো ঠিক হলো মা যাবে, আমার বালিকা বধু যাবে আর আমি যাবো। খালার বাড়ি গফঁরগাঁও থানাধীন কোন এক প্রত্যন্ত গ্রামে যেখানে এখনও বিদ্যুতের আলো পৌছায় নাই। বাড়ির খুব কাছেই একটা নদী, নদীর ওই পাড় থেকে ত্রিশাল থানা শুরু। সেদিন ময়মনসিংহে আমার কি যেন একটা কাজ ছিল তাই খালাতো ভাইকে বলি সে যেন আমাদের বাড়ি তাদেরকে নিয়ে যায়। আর আমি আমার বালিকা বধূকে আমার ব্যাকপ্যাকটা বুঝিয়ে দিয়ে আমি সকালেই চলে যাই ময়মনসিংহে। বালিকা বধূ সেটা আর তেমন কোন প্রকার চেক না করেই কিছু জামা-কাপড় ঢুকিয়ে নেয় ব্যাকপ্যাকে। কিন্তু ব্যাকপ্যাকের গোপন ছোট কম্পার্টমেন্টে যে পার্সোনাল প্রটেক্টিভ রাবার ছিলো সেটা হয়তো সে জানে না অথবা জেনেও সরায়নি কারণ কখন কাজে লেগে যায় তার তো ঠিক নেই। গত কয়েকদিনের অভিজ্ঞতায় তো তাই বলে। তো তারা চলে যায় খালারবাড়ি। রাতে আমিও আসি সেখানে। নিরবে, নিভৃতে, নিরুপদ্রবে সেই রাত কাটে আমাদের। তারপরের দিন সকালে খালা পিঠা বানাচ্ছে, আমি, খালাতো ভাই, খালাতো বোন, আম্মা, খালা, ভাবী সবাই রান্না ঘরে বসে আছি আর গরম গরম পিঠা খাচ্ছি। এমন সময় খালাতো ভাইয়ের ৫/৬ বছরের বিচ্ছু/পাগলা মেয়ে এসে আমার সামনে দাড়িয়ে বলে, ফুটকা দে আমারে ফুটকা দে। আমার তো ভেতরে ধ্বক করে উঠেছে। কয় কি? মান-সম্মান তো আর রাখা গেল না। যা বোঝার আমি বোঝে ফেলেছি। সবাই ওর আর আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি না বোঝার ভান করে ওকে জিজ্ঞেস করি, আমি ওইটা পাবো কই? ওই গাঢ়ল বলে কি, আমি তোর ব্যাগের ভিতর দেখছি, আছে। আমি নিতে চাইছিলাম, কাকি দেয় নাই। এখন তুই আমারে ফুটকা দে। আমি আর কি বলব। হাসুম না কান্দুম বোঝবার পারতাছি না। এমন ফাজিল মেয়ে তো আর দেখি নাই। বউরেও টাইট দেয়া দরকার। রাবার সে এমন হাতের কাছে কেন রাখল। কোনমতে তোতলাতে তোতলাতে ঘরের বাইরে এসে তাকে বললাম চুপ কোন কথা বলো না। আমি তোমাকে টাকা দিচ্ছি, দোকানে গিয়ে কিনে নিয়ে আসো। ও বলে না দোকানের গুলি ভালো না, সাদা। তোর ব্যাগেরটা সুন্দর রং ওইখান থেকে দে। তারপর ওরে কোলে নিয়া দোকান থেকে ১০টা ফুটকা কিনে দিয়ে ওর মাথা ঠান্ডা করি আর বউরে একটা চোখ রাঙ্গানি দেই। বউ কয় আমার কি দোষ, আমি ব্যাগ রেখে একটু পুকুর পাড়ে গিয়েছিলাম। ঘরে ফিরে দেখি তান্ডবে সব উল্টাপাল্টা কইরা ফালাইছে। আমি বললাম ও নাকি তোমার কাছে চাইছিলো, একটা ওরে দিয়া দিলেই তো হতো তাহলে আমাকে এই লজ্জায় পড়তে হতো না। বউ বলে ওতো একটা চায় না, সবগুলোই চায়। সবগুলি তারে দিলে তুমি কি আবার রাতে দোকানে যাইবা? এখানকার মানুষ কি বলবে? তাই দেই নাই। আমি বললাম ভালো করেছ। আমার মান-সম্মানের উপর এখন ৭ ট্রনি ট্রাক উইঠ্ঠা গেছে। তারপর বিকেলেই সব কিছু গুছিয়ে নিয়ে আমার বাড়ি ফিরে আসি। শালার বেড়ানোর শিক্ষা হয়ে গেছে।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৮
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×