মা, মমতাময়ী মা। আমার মায়ের জন্য দোয়া করবেন সবাই।
১৩ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মা তো মা-ই। মায়ের তুলনা কারো সাথেই হয় না। সেই তুলনাহীন মায়ের জন্য সবার কাছে দোয়া চাইছি। আমার মা অসুস্থ্য, এখন ময়মনসিংহের একটি ক্লিনিকে ভর্তি আছেন। খুব সম্ভবত আজ রাতে অপারেশন হবে। দোয়া করবেন সবাই যেন আমার মা সুস্থ্য হয়ে বাড়ি ফিরে আসেন।
গত ১৩/০৮/২০১৪ তে যখন প্রবাসে আসার জন্য রেডি হচ্ছি, প্যান্ট-শার্ট পরতেছি তখনই মা একমাত্র পুত্র বিরহে ব্যাকুল হয়ে কান্না শুরু করে। মায়ের কান্না দেখে বাবাও কান্না শুরু করে। তাদের দেখা-দেখি দুই বোনও কান্না জুড়ে দেয়। তখন অনেক বুঝিয়ে শান্ত করে বাড়ি থেকে বের হয়ে আসি।
এই বার ১১/১১/২০১৪ আসার আগে অনেক করে বুঝিয়ে এসেছি যেন না কান্নাকাটি করে। তারা যেন আমার সাথে রাস্তা পর্যন্ত না আসেন। তারপর আমি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসলাম। পিছনে তাকিয়ে দেখি মা আমার দিকেই আসছেন। আমি দাঁড়ালাম, পিছন পিছন বাবাও এসে হাজির। মা আমাকে ধরে আদর করে সিএনজিতে তুলে দিলেন। এরপর এখান থেকে বাসায় গিয়ে বাথরুমে চোখ-মুখ ধুতে গিয়ে বাথরুমের ফ্লোরে পড়ে যান এবং কতক্ষন বাকশক্তি হারিয়ে ফেলেন। কিছুক্ষন পর ক্ষীনস্বরে আমার বউকে ডাকতে শুরু করেন। এবং বউ গিয়ে এই অবস্থায় কোলে তুলে বিছানায় শুইয়ে মাথায় পানি সাময়িক সামাল দেন। ততক্ষনে দুইবোন চলে গেছেন তাদের শ্বশুরবাড়ি। পরে তাদেরকে ফোন দিয়ে জানানো হয় এবং বড়বোন তার এক ডাক্তার আত্মীয়ের সাথে যোগাযোগ করে ক্লিনিকে নিয়ে যান। গতকাল সব টেষ্ট করানো হয়েছে এবং আজ অপারেশন করবে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮

মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে...
...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫

১৯৯৭ সাল।
আমি তখন ক্লাস নাইনে পড়ি।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।
সেই সময় অডিও ক্যাসেটের...
...বাকিটুকু পড়ুন
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের...
...বাকিটুকু পড়ুনএদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন