somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুতে কি এমন কেউ আছেন যে একজন বিশ্বস্ত লোকের অভাবে নিজের ছোট ব্যবসা / শপ চালু রাখতে পারছেন না?? ইনভেস্ট করতে চান, কিন্তু বিশ্বস্ত লোক পাচ্ছেন না।

২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাজ লজ্জার মাথা খেয়ে কর্ম অনুসন্ধানমুলক পোষ্ট। সামুতে কি এমন কেউ আছেন যিনি একজন বিশ্বস্ত লোকের অভাব বোধ করছেন? নিজের ছোট খাট ব্যবসা, শপ, স্টেশনারী শপ, গ্রোসারী শপ, বুটিক শপ, কনফেকশনারী, কম্পিউটার সার্ভিসিং + কম্পিউটার প্রিন্টিং এর যাবতীয় কাজের শপ - দক্ষ একজন লোকের অভাবে চালাতে পারছেন না বা চালাতে হিমশিম খাচ্ছেন?

সেই ভাই বা বোনকে বলছি, আমি নিজেও আপনার ব্যবসা প্রতিস্ঠানে অর্ধ-মিলিয়ন টাকা ইনভেস্ট করবো এবং আমি কাজ করবো। (পরে আরো ইনভেস্ট করতে পারি ব্যবসা বুঝে। ) আমার আপনার দুজনের চুক্তিনামা করে আমি বেতনভুক্ত কর্মচারী হয়ে কাজ করবো। ইনভেস্টের টাকার প্রফিট চুক্তি অনুযায়ী যার যা ভাগ সেই ভাগে নেবো। কোন প্রকার দুই নম্বরী করা হবে না। প্রতিটি পয়সা আয়-ব্যায়ের হিসাব রাখা হবে কম্পিউটারে + খাতায়। আর প্রবাসে থাকতে ইচ্ছে করে না। একটা ব্যবসা দাঁড় করাতে খুব মন চায়। কিন্তু একা সাহস করতে পারছি না।

অথবা কেউ যদি ফিশারিজ, পোলট্রি এবং কবুতর পালনের জন্য আগ্রহী হন তাহলেও আমি সাথে থাকতে রাজী আছি। এলাকায় আমার বাবার পতিত জমি এবং ১৪০ শতকের একটি পুকুর আছে। পাশেই দুটি বিল পতিত পড়ে আছে, যা ইজারা নিয়ে মৎস্য চাষ করা সম্ভব। এই কাজের জন্য যা প্রাথমিক মুলধন দরকার, এত টাকা আমার নেই। তাই ২য় একজন পার্টনার খুঁজছি, হলে খুব ভালো হয়। শহরের বন্ধুদের জন্য এটি শুধুই ব্যবসা নয়, অন্তঃত মাসে এক উইক এন্ডে ব্যবসা দেখতে দিয়ে ফ্যামিলিসহ আমার বাড়িতে গ্রামীন পরিবেশে কাটানোর সুবিধাও পাবেন। শুধুমাত্র ব্যবসায়িক পার্টনারই নয়, বন্ধু হিসেবে নিতে পারেন।

কেউ যদি কোন কর্মের সন্ধান দেন বা কর্ম দেন সেটাও করতে পারি। শিক্ষাগত যোগ্যতা যদিও খুবই কম (ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং - ৪ বছর মেয়াদী), তবে সিংগাপুরে কমার্শিয়াল এক্সিকিউটিভ হিসেবে ৭ বছর ৪ মাস কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ওপেক্স এন্ড সিনহা গ্রুপের ফ্যাক্টরীতে (কাঁচপুর) সাব এসিসটেন্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) হিসেবে ৭ মাস কাজ করেছিলাম ২০০৭-২০০৮ সালে। এসকিউ গ্রুপে (মাস্টারবাড়ী, ভালুকায়) ২ মাস কাজ করেছিলাম এক্সিকিউটিভ ফেব্রিকস হিসেবে ২০১৪ সালে। কেউ যদি নিতে চান, তাহলে এই শিক্ষাগত যোগ্যতার উপর আর কোন দক্ষতা দরকার বলতে পারেন, আমি সিংগাপুর থেকে সেই কোর্স করে আসি। আগেই বলে রাখি আমার বয়স কিন্তু ৩০বছর ৮ মাস। আমার এলাকা ময়মনসিংহ - ১১।

বিনীত
আপনাদেরই সহব্লগার
ভিটামিন সি ওরফে লেবু, আমলকী, কমলা, কামরাঙ্গা (যার যে নাম ভালো লাগে সে নামেই ডাকবেন, সমস্যা নাইক্কা :))।

আশা করি আমার এই পোষ্টের বিষয়বস্তুকে কেউ খারাপ দৃষ্টিতে নিবেন না।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৪
১৯টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

কঠিন বুদ্ধিজীবী

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা মে, ২০২৬ রাত ৮:৪৪




বুদ্ধিজীবী হওয়া এখন খুব কঠিন কিছু না- শুধু একটু সুন্দর করে কথা বলতে পারলেই হলো। মাথার ভেতর কিছু আছে কি নেই, সেটা বড় বিষয় না; আসল বিষয় হলো,... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

×