somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এন্ড্রয়েড টিপস: এন্ড্রয়েড ডিভাইসে কিভাবে হাতের ইশারায় স্ক্রিণশট নিবেন? পুরাই পাঙ্খা পদ্ধতি।

০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উপরের ছবিটি SAMSUNG GALAXY S4 মোবাইল Android Lolipop 5.0.1 version দিয়ে হাতের ইশারা পদ্ধতিতে নেয়া। আশাকরি অন্যান্য ভার্সনেও কর্মপদ্ধতি প্রায় একই রকম হবে। না হলেও খুব কাছাকাছিই হবে যা সহজেই আপনারা করতে পারবেন। প্রথমেই ধরে নিই, আপনার হাতে এন্ড্রয়েড চালিত একটি ডিভাইস আছে। প্রচলিত লাইফ-স্টাইলে এন্ড্রয়েড থাকাটাই স্বাভাবিক, বরং না থাকাটাই বেমানান। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে আমাদের ডিভাইসটির স্ক্রিণশট নেয়ার প্রয়োজন পড়তে পারে। তাই আসুন জেনে নিই স্ক্রিণ শট নেয়ার সহজ পদ্ধতি।
প্লে-স্টোরে খুঁজলে হয়ত স্ক্রিণশট নেয়ার অনেক এপস পাওয়া যাবে। আমি সেদিকে যাই নি। কারণ তার জন্য আপনাকে ডাটা কিনে প্লে-স্টোর চালু করে তারপর ওই এপসটি ডাউনলোড করে স্ক্রিণশট নিতে হবে। কিছুদিন পরপর আবার এপসটি অটো আপডেট হবে। ফলে আপনার ডাবল ক্ষতি হবে। প্রথম ক্ষতি: আপনার কেনা ডাটা লস হচ্ছে এপস নামাতে এবং আপডেট হতে গিয়ে। দ্বিতীয় ক্ষতি: মেমোরি লস। নাহ, আপনার মেমোরি নাহ; মোবাইলের মেমোরি লস। কারণ এপ্সটি ইন্সটল হবে আপনার মোবাইলের মেমোরিতে (মেমোরি কার্ডেও করা যাবে) যার প্রভাব অতি সামান্য হলেও আপনার প্রিয় মোবাইলটির পার্ফম্যান্স ও তার র্যামের (রেম পড়ুন) উপর পড়বে।

আচ্ছা, বলুনতো কেমন হয় যদি কোন এপস ডাউনলোড না করে, মোবাইলের একটা একটা অপশন চালু করে হাতের ইশারায় আপনার এন্ড্রয়ডের স্ক্রিণশট নেয়া হয়ে যায়?? চমৎকার হবে না?? আমি মনে করি বেশ চমৎকার হবে। আমি এখন আপনাদের সেই পথেই নিয়ে যাচ্ছি। তো চলুন আমার সাথে।
আপনার এন্ড্রয়েড ডিভাইসটি হাতে নিন। নিয়েছেন তো? এবার এক কাজ করুন, উপরের ছবিটিতে দেখুন নিচের দিকে ডান কোনায় ১৬টি ডটের একটি বর্গক্ষেত্র আছে যা আমি লাল রঙ দিয়ে অসমগোলাকার করে চিন্হিত করেছি। সেটিতে ট্যাপ করুন - সহজ কথায় এপস এ টাচ করুন।


এবার উপরের ২য় ছবিটি ফলো করে সেটিংস এ যান, এখানেও দেখেন লাল রংয়ের অসমবৃত্ত দিয়ে সেটিংস চিন্হিত করা আছে। তারপর ৩য় ছবিটির মতো My Device এ যান। এখন ছবিটির মতো Motion and Gestures এ ট্যাপ করুন।


এবার দেখুন তিনটি অপশন এসছে। এদের সবার নিচেরটি Palm & Motion. Palm & Motion এ ট্যাপ করুন। এবার দেখেন Palm & Motion হেডিংটির ডান পাশে স্ক্রল সুইচটি অফ (ডার্ক হোয়াইট কালার) আছে। আংগুল দিয়ে সুইচটিকে ডানপাশে সরিয়ে নিন। দেখুন সবুজ কালার (লাইভ কালার) হয়ে গেছে। চিত্রে দেখুন:


আপনার কম্ম সাধন হয়ে গেছে। এবার মোবাইলের যে পর্দার শট নিবেন সেটি অপেন করে মোবাইলটি হাতের তালু বা টেবিল বা কোন সমতলের উপর রেখে মোবাইলের স্ক্রিণের উপর দিয়ে ডানপাশ থেকে বামপাশে মশা মারার স্টাইলে নিয়ে আসুন, লক্ষ্য রাখুন মোবাইলের ফ্রন্ট ক্যামেরা যেন আপনার হাতের এই মশা মারা বোঝতে পারে। এবার স্ক্রিণের দিকে তাকিয়ে দেখুন একটা স্ক্রিণ সেভ হচ্ছে। মোবাইলে পিকচার তোলার পর যে রকম নোটিফিকেশন দেখতে পাই স্ক্রিনের বামপাশের উপরের কোণায়, সেরকম একটি নোটিফিকেশন সিম্বল দেখতে পাবেন সেখানে। ব্যাস হয়ে গেল আপনার স্ক্রিনশট নেয়া। এভাবে প্রক্রিয়াটি সম্পন্ন করার পরও যদি আপনার কাজ না হয় তাহলে পোষ্টটি আবার পড়ুন এবং চেষ্টা করুন। কাজ না হয়ে যাবে কোথায়।

এই পোষ্টটি ভিটামিন সি এর সম্পূর্ণ নিজ হাতে লেখা। কোন কপি পেষ্ট নাই। কারও সাহায্যও নেয়া হয় নাই। কেউ যদি নিজের মনে করে কোথাও চালিয়ে দিতে চান, দিন না, ভিটামিনের কোন বাধা-নিষেধ নেই। প্রযুক্তি জ্ঞানের জন্য কোন প্রকার বাধা-নিষেধ বা ভ্যাট আরোপযোগ্য নয়।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৮
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

দেখে শূন্য চাকত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২


কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×