somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিভাবে আপনার এন্ড্রয়েড ডিভাইসের এপসগুলির অটো আপডেট বন্ধ করবেন? এন্ড্রয়েড বিষয়ে ২য় পোষ্ট।

০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল একটা পোষ্ট দিয়েছিলাম কিভাবে এন্ডয়েডে স্ক্রিণশট নিবেন। আসলে সেটা দিতে হয়েছিল আজকের পোষ্টটি দেয়ার জন্য। কারণ আজকের পোষ্টটিই গতকাল দিতে চেয়েছিলাম। পোস্ট দিতে গিয়ে দেখি স্ক্রিণশট নিতে হবে, তো প্রথমে আগে শিখে নিলাম কিভাবে স্ক্রিণশট নিতে হয় পরে তা প্রকাশ করে দিলাম। আজকের পোষ্ট "কিভাবে আপনার এন্ড্রয়েড ডিভাইসের এপসগুলির অটো আপডেট বন্ধ করবেন?"
আমরা যারা এন্ডয়েডে ডাটা কিনে ইন্টারনেট চালাই তাদের সব চেয়ে বড় সমস্যা হলো প্রায়ই ডিভাইসের ডাটা ভুতে খেয়ে ফেলে। ফলে মানিব্যাগের স্বাস্থ্য চিকন থেকে চিকনতর হতে থাকে ডাটা কিনতে কিনতে। দুই দিন আগে দশ ডলার টপআপ করলাম ১ জিবি (৩০দিন মেয়াদ) ডাটা কিনব বলে। ফোনের মোবাইল ডাটা অন ছিলো। টপআপ করার সাথে সাথেই দুই টা এপস অটো আপডেট শুরু হলো। তাড়াতাড়ি আপডেট বন্ধ করলাম, কিন্তু ততক্ষনে যা হবার হয়ে গেছে। ডাটাপ্যাক কেনার আগেই অটোতে দুই ডলার নাই হয়ে গেল। ফলে আমাকে আরো ১০ ডলার টপআপ করতে হলো। এই সমস্যা থেকে বাঁচতে সমাধান খুঁজে বের করলাম। যারা জানেন তারা তো জানেনই, যারা আমার মতো নাদান, জানেন না, তাদের জন্যই এই পোষ্ট।

এন্ড্রয়ডে অটো আপডেট বন্ধ করতে প্রথমে গুগল প্লে-স্টোরে যান। আপনার নেট কানেকশান না থাকলেও আপাতত চলবে। তারপর নিচের ছবির মতো

উপরের দিকের বাম কোনায় তিনটা আনুভুমিক-সমান্তরাল রেখায় (লাল চিন্হিত) ট্যাপ করুন। এবার এই ২ নং ছবির মতো

সেটিংস এ ট্যাপ করুন। নিচের ছবির মতো দেখতে পাবেন। এবার এই ছবিতে দেখানো

অটো আপডেট এপস এ ট্যাপ করুন।

উপরের ছবির মতো চিত্র আসবে। এখানে যদি ২য় বা ৩য় রেডিও বাটন সিলেক্ট অবস্থায় থাকে তাহলে ১ম রেডিও বাটন সিলেক্ট করে ওকে করুন। মানে Do not auto update apss সিলেক্ট করুন। ব্যাস আপনার কাজ শেষ। জিন্দেগীতেও আর আপনার কোন এপস অটো আপডেট নিবে না। আবার যখন আপনার আপডেট প্রয়োজন হবে বা আপনি ওয়াইফাই জোনে থাকবেন তখণ অটো আপডেট অন করে আপনার সেট আপডেট করে নিবেন। আজ এ পর্যন্তই। ঠেকে গিয়ে শিখতে হয়েছে, তাই সবার সাথেই শেয়ার করলাম।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৯
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×