somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মার্ট ফোনটা চুরি হয়ে গেছে। নতুন একটা ফোন কিনবো। বলেন তো কোন ব্র্যান্ড এবং কোন মডেল কিনি?

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার একটা পুরাতন ভাঙ্গাচোরা মোবাইল ছিল। ওইটা দিয়ে আমি ফেসবুক, মেসেন্জার, ইউটিউব, হোয়াটসএপ, ভাইভার, ইমু ই্উজ করতাম। বেশি ইউজ করতাম গান শোনার জন্য। যখনই ঢাকা থেকে টাঙ্গাইল এ যাই বাসে বা ট্রেনে, ঢাকা থেকে ময়মনসিংহ যাই, তখনই হেডফোনে গান শুনতাম। ফোন দেয়ার জন্য খুব বেশি ওইটা ইউজ করতাম না।
কোন বেরসিক হিউম্যানের মনে হয় এটা ভালো লাগে নাই। আমার চেয়ে গান শোনার শখ তার বেশী। তাই তিনি স্বহস্তে, দিনে-সকালে, ডাবল ডেকার ভর্তি মানুষের মধ্যে থেকে আমার পকেট সাফাই করে আমার শখের স্যামসাং গ্যালাক্সি এস৫ মোবাইলটি হাতিয়ে নিয়েছে গত বৃহষ্পতিবার (২২/০৬/২০১৭)।
সকাল ৯.১০ এ বাংলামোটর থেকে ডাবল ডেকার বাসে উঠলাম শাহবাগের উদ্দেশ্যে। চাপাচাপি করে উঠার পর দেখি বাসের ভেতরে সিট ফাঁকা আছে। বসে গেলাম। শাহবাগ আসলো। সেই চাপাচাপি করে বাস থেকে নামলাম। আমি যেখানে বসেছিলাম সেখানে আমার পাশে এক ভদ্রলোক এবং এক ভদ্রমহিলা বসে ছিলেন। আমি ছিলাম মাঝখানে। সিটে বসা অবস্থায় পকেট থেকে বের হয়ে পড়েও যেতে পারে। সেই ক্ষেত্রে ভদ্রমহিলাটি সেটটি পেয়ে নিয়ে গেছে। আর যদি নামার সময় নিয়ে থাকে, তাহলে কোন ভদ্র লোক ভিড়ের মধ্যে হাত সাফাই প্র্যাকটিশ করেছে।
মোবাইল গেছে সমস্যা নাই। কিন্তু ৩২জিবি মেমোরি কার্ডে অনেক অনেক ছবি, ভিডিও ছিল। সিংগাপুর থেকে নিয়ে আসা একটা কভার লাগানো ছিল। যে ডিজাইনের কভার এখনো দেশে কারো মোবাইলে দেখি নাই।
গুগলে অনেক চেষ্টা করেও কোন হদিশ পেলাম না। মনে হয় সেট নিয়েই ফ্যাক্টরী রিসেট দিয়েছে। অথবা অফ করে রেখেছে। আমার কাছে আইএমই নাম্বারও সেভ করা নেই। সুতরাং, হারিয়ে যাওয়া মোবাইলের আশা বাদ দিলাম। গতকাল অবশ্য শাহবাগ থানার এক অফিসারের সাথে কথা হলো রাস্তায়। তিনি থানায় কমপ্লেইন দিতে বললেন। কিন্তু মনে হচ্ছে কমপ্লেইন দিয়েও কিছু হবে না।

তাই একটা নতুন মোবাইল কিনবো। তবে বাজেট খুবই সীমিত। ১২০০০-১৩০০০ টাকার মধ্যে। ডিসপ্লে অবশ্যই ৫" হতে হবে। র্যাম ২/৩ জিবি, রম ১৬/৩২ জিবি হতে পারে।

যারা ব্লগে মোবাইল বিশেষজ্ঞ আছেন, দয়া করে কমেন্ট করে হেল্পান।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধে কেউ জয়ী হয়না, যুদ্ধ বন্ধ হলে মানবতার জয় হয়।

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৪৩

যুদ্ধে কে জয়ী হয়েছে?

আমার উত্তর খুব সহজ- কেউ না।
যুদ্ধের প্রকৃত বিজয়ী বলে কেউ থাকে না। যুদ্ধ যখন শুরু হয়, তখন শুধু সৈনিক নয়; মায়ের বুক খালি হয়, শিশুর ভবিষ্যৎ ভেঙে... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

কটা দুলাল

লিখেছেন শেরজা তপন, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪১



বাল্য বন্ধু শফির ফোন পাইলেই টেনশনে থাকি। কোন একটা দুঃসংবাদ নিশ্চিত। আর সেটা যদি হয় সকাল বেলা তবে তো কথাই নেই। যদিও আমাদের মধ্যে আন্তরিকতার ঘাটতি নেই মোটেও তবুও... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×