হে তরুণ সেনারা আজকে আমাকে তোমরা ক্ষমা কর
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আসলে আজকে দেশের জন্য বুক ফেটে কান্না আসতেছে আমার
কিন্তু মুখ ফুটে সত্যি কথা অথবা উচিত কথাগুলো বলতে পারছি না ।
আমি জানি আমার মতো হাজার বাঙালি আছেন যারা আজকে তাদের মনের কথাগুলো বুকের ভেতরেই চেপে রাখছেন । কোনো একদিন আসবে সেই বুক চাপা মানুষগুলো ফুসে ফেপে উঠবেন । এবং বেরিয়ে আসবে আন্দোলনের অরিজিনাল মাত্র । কারণ সবকিছুরই শেষ আছে ..............সাবাস সত্যিকারের দেশ প্রেমিক ভাইয়েরা আমার । তোমরা এগিয়ে যাও তোমরাই সত্যিকারের বীর তোমরাই হবে সত্যিকারের বিজয়ী । তোমাদের সাহস তোমাদের চেতনা এই দেশ এই জাতি কোনো দিন ভুলবে না । যারা মিথ্যার আশ্রয় নিয়ে অন্যায়কে প্রশ্রয় দিয়ে ন্যায় কে অন্যায় বানাতে চাচ্ছে তাদের পতন খুব শীঘ্রই আসবে । অনেকেই হয়তো ভাবছে আজকে তোমরা মনে হয় কোনো রাজনীতির স্বার্থে ময়দানে এসেছ। আমি বলবো তোমরাতো ময়দানে ছিলে যুগ যুগ ধরে তোমরাইতো যুগে যুগে নিজদের তরুন তাজা প্রাণ ঢেলে দিয়ে এসেছ অতীতে দেশের স্বার্থ উদ্ধারের জন্য । সমাজের মানুষের ভুল ধারণা একদিন ভেঙ্গে যাবে তারাই একদিন বলবে তোমরা দেশের ভালবাসার টানেই আজকে ময়দানে এসেছ । তোমরা সংখ্যায় গুটিকয়েক হলেও তোমাদের সাথে দোয়া আছে কোটি কোটি দেশ প্রেমিকের । হে তরুণ সেনারা আজকে আমাকে তোমরা ক্ষমা কর যে আমি তোমাদের সাথে ময়দানে থাকতে পারছি না । তবে এইটুকু কথা দিতে পারি বিজয়ের ময়দানে তোমাদের সাথে থাকব ইনশাল্লাহ ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুন