তুমি ঘর ছেড়ে বেড়িয়েছ বলে,
শরতের নীল গায়ে দিয়েছে সাদা মেঘের জামা।
ফুটে থাকা কাশফুলে চুমু দিয়ে, লজ্জিত হাওয়া।
বনের পাশে আর যেওনা এলিটা,
তোমার রূপের আগুনে সেদিন নিপীড়িত
সোনালু বনের হলদে পরীর ডানা।
ফরেস্ট হাউসের ভদ্র গোলাপের মুখে হিংসার অনল।
লেকের পাড়ে তোমার অদ্ভুত হাসির ফোয়ারা
বৃষ্টি হয়ে নেমেছিল অঝোর ধারায়।
প্রতিটি কাঠঠোকরার লাল ঠোঁটে বিদ্যুৎ ঝলক,
তৃষ্ণার লেকের জলে অদ্ভুত শিহরণ।
তোমার খোঁপায় গোঁজা কদম ফুলের গন্ধ,
মাতাল তপ্ত দুপুরে তৃপ্ত দক্ষিণা হাওয়া।
প্রাণবন্ত পানকৌড়ির ডুব সাঁতারে
মুগ্ধ রাখালের সবুজ হাসির চোর ।
জুই চামেলিরাও বিদায় নিয়েছে বনে বনে,
থমকে থাকা সূর্যটাও আজ হেলে পড়েছে,
তোমাকে দেখবে বলে,
এলিটা, প্লিজ তুমি নাহয় আজ ঘরেই থেকো।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




