জোড়া শালিকেরা বন ছেড়ে নাগরিক কোলাহল
অরণ্যের প্রতিটি কাননে মুখরিত ভালোবাসার রচনায়
কবিরা ছুটি নিয়েছে কবিতার কাছ থেকে
অভিমানী কবিতারাও খোঁপা বেধে বটতলায়।
তুমি এসেছ বলে,
আমের প্রতিটি মুকুলে সাজ সাজ রব
ভ্রমরেরা নতুন গুঞ্জনে ছুটছে দিকবিদিক
পাতায় পাতায় নতুন বধূর কানাকানি
বাতাসে ফিন তোলে শুভ্র শিমুল তুলো।
তুমি এসেছ বলে,
ফেনিল সাগরে উত্তাল ঢেউ
নোনা হাওয়ার মেঘে মেঘে দুর্নিবার লড়াই
বজ্রের হুংকারে প্রকম্পিত দিগন্ত বিম্বিসার
তপ্ত রাজপথে প্রশান্তির ঝর্নার ফোয়ারা ।
তুমি এসেছ বলে,
রমণীদের লাল সাদা শাড়ি খোঁপায় শিমুল
চঞ্চল মনের বীণায় আনন্দ রাগিণী
মনকাড়া রঙের বাহারি পাঞ্জাবি
হাটের হালখাতায় পাতে পান্তা ভাত।
তুমি এসেছ বলে,
আমার মনের গহিনে
বিষাদের সুর বহু স্মৃতির ঢেউ
আনন্দ অনাবিল নতুন কেতনের
ডানায় উদীয়মান যুব তূর্য।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




