
প্রিয় এলিটা, চাঁপাবনের ফুলগুলি কি মনে আছে
দুপুরের রোদে জ্বলে উঠেছিল
তাদের হলদে সাদা আভা, সূর্যের মত
তুমিও কি আলো ছড়াও নি।
তোমার চোখের নদীতে বালুচরিরা
খেলেছিল অপূর্ব জলকেলি, ডানায় ডানায়
অদ্ভুত ছন্দমিল ঠিক যেন তোমার ইশারায়
ঝিকমিক করা জলের ঢেউ ঝলসে
দিয়েছিল প্রেমিকের সর্বাঙ্গ শিহরণে।
লজ্জাবতীরা লজ্জায় লুকিয়েছিল
ঘাশফড়িংটাও আসেনি বনে
শুধু তুমি আর আমার পোড়া চোখ
আর মাতাল বুনো জলকেলি।
প্রজাপতির পাখায় উড়ে গেছ তুমি
আজ তাই নিঃসঙ্গ ডানা
বহুদিন ধরে আগুনে
জ্বলেছে ভ্রমরের পোড়ামন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


