somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর সেরা পাঁচটি বিপদসংকুল পথঃ ও কিছুটা সচেতনতা

২০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুনিয়ার এমন কোন দেশ নাই যেখানে সড়ক দুর্ঘটনা হয় না। আর এসব কিছু ঘটে চলার পথে কিছু ভয়ানক ভয়ানক সুন্দর যায়গায়। এমনি কিছু ভয়াবহতম সুন্দর পথ ঘাট নিয়ের আজকের ব্লগীয় আয়োজন।


রোড টু দ্যা ডেড হাইওয়ে

নাম্বার ওয়ানঃ

প্রথমেই পরিচয় করিয়ে দেই ফ্রান্সের প্যাসেজ ডি গুইসের সাথে। আটলান্টিক সাগরের বুকে চার কিঃ মিঃ দীর্ঘ এই পথ দিনে দুবার সাগরের নিচে চলে যায়। শুধু তাই নয়, ডুবে যাবার পরে পথে যে সামুদ্রিক পিচ্ছিল শেওলা সে পথে রেখে যায় তা হয়ে উঠে এক নিষ্টুর মৃত্যুর ফাদ।



নাম্বার টুঃ
লস্কর-আল-হুরগাদা রোড, মিসরের শুষ্ক মরুবুকে সোজা সাপ্টা রোড। ভাবছেন এত নিরীহ একটা রোড ডেঞ্জারাস রোডের তালিকার দুই নাম্বারে কেন? আরে ভায়া, অবাক হবেন না। এই রোডে রাতের বেলা আপনাকে গাড়ি চালাতে হবে আলো নিভিয়ে। আলো জ্বালিয়েছেন তো মরেছেন। পথে ডাকাত আপনার সব ছিনিয়ে নিবেই সাথে পিটুনি ফ্রী। জান নিয়ে যদি বেচে ফিরেন তাইলে তো আরেক প্যাড়া। না খেয়েদেয়ে হাটুন ১০০-২০০ মাইল আর পথে ঘাটে তো আতিথেয়তা দেবার জন্য আফ্রিকান মাম্বা আর কোবরা রয়েছেই। তাই এটার নাম দেওয়া হয়েছে রোড টু হেল। কি নামের সার্থকতা আছে তো মশাই নাকি?



নাম্বার থ্রী

যাকগে আসুন তিন নম্বুরটা দেখি। এটা দেখলেই মনে হবে আহা অপরুপা, সরুপাড় রাস্তা। ইচ্ছে হবেই বাইক কিংবা কার ছুটিয়ে দিগন্ত ছুঁয়ে ফেলতে।
ফুরফুরে গলায় গান গাইছেন--

আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব ----
হারিয়ে যাব আমি তোমার সাথে।

তারপর দিলেন একটু স্পীডটা বাড়িয়ে। যেই আপনি এমনটি করেছেন আপনি ভবলীলা ত্যাগ করেছেন মশাই ৩০০০ ফিট নিচের পাথুরিয়া জমিনে। প্রতিটি প্যাঁচে প্রতি বছর কয়েকশত মানুষ এভাবেই চলে যায় না ফেরার দেশে। এমনি কুহেলিকাময় চীনের এই তিয়ান মিন সান বিগ গেট রোড।



নাম্বার ফোর

এই পথ যদি না শেষ হয়---
তবে কেমন হবে তুমি বলতো--

জী হ্যা, সত্যি পথ শেষ হবে না মশাই, এ যে প্রায় ৯০ মাইল দীর্ঘ অস্ট্রেলিয়ার কিলারখ্যাত আয়ার হাইওয়ে। পথে কোন টার্ন নেই, নেই কোন স্পিডব্রেকার, আহা!! কিছুই নেই। জী হ্যা রোড ডিভাইডিং ব্লক ও নেই। পথে চলার সময় শুধু একটা জিনিস মাথায় ঘুরবে। গতি গতি আর গতি। গতি তুলে মনে হবে সামনে পথে হয়ত কয়েকটা ক্যাংগারু আসতে পারে, তাতে কি, তুল ১৪০ কিমি। ব্যাস, পপাতধরনীতল। অপজিট পাশে থেকে আসা একই গতির গাড়ির সাথে বুম!! বুম!! বুম!!




নাম্বার ফাইভ

যোযি লা, নামটা বেশ অদ্ভুতুড়ে নাম। পথটা কিন্তু তার নামের সাথে সমানে মিলে গেছে। সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় বার হাজার ফুট উপরে পশ্চিম হিমালয়ান মাউন্টেইন রেঞ্জের পাথুরে কঠিনখাড়ি কেটে ঢাল বানিয়ে এই রাস্তা তৈরী করা হয়। কাশ্মীর হতে লাদাখ যাবার গুরুত্বপূর্ণ এই রাস্তাটি এতই ভয়াবহ যে শীতকালে এটি বন্ধ করে দেওয়া হয়। খাড়া পাথুরিয়া খাঁড়ি, পিচ্ছিল ও সরু রাস্তা যেন এক নিশ্চিত মৃত্যুকূপ।



বিদেশের এই রাস্তাঘাটগুলো এতটা ঝুঁকিপূর্ন হওয়ার পরেও আমাদের দেশের মত হররোজ এত এত মানুষ মারা যায় না। পত্রিকা খুললেই দেখি, বাস দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা ইত্যাদি,ইত্যাদি। দুর্ঘটনার কারন গুলা আমরা সবাই জানি কিন্তু এড়িয়ে যাই। ফলে পথে ঘাটে অহরহ দুর্ঘটনা হয় এবং শুধু এই কারনে প্রতি বছর আমাদের জিডিপির শতকরা দুই ভাগ ক্ষতি হয়।

আসুন, পথে ঘাটে চলার পথে আমরা সাবধান হই সব সময়।

চাই নিরাপদ সড়ক, নিরাপদ জীবন।





ছবিঃ গুগল মামা


সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪২
৩৫টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×