somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ই-কমার্সঃ প্রথম কিস্তি

৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমাদের পূর্বপুরুষগন ব্যবসা করতেন। ইতিহাসের পাতায় সেসব কথা লেখা আছে। আগে কার দিনে মানুষ পন্য বিনিময়ের মাধ্যমে ব্যবসা করত। সে সময় অর্থ অর্থাৎ মুদ্রা ব্যাবস্থা চালু ছিল না। এরপর মানুষ ধাতু আবিষ্কার করল এবং তা থেকে মুদ্রা তৈরি করল। বিদেশী বনিক ও সওদাগরদের সাথে স্বর্ন রৌপ্য বিনিময়ে ব্যবসা চলত। এভাবেই ধীরে ধীরে সময়ের প্রয়োজনে আধুনিক কালে চালু হয় কাগুজে মুদ্রা ব্যবস্থা। চালু হয় ব্যাংক, বিনিয়োগ, শেয়ার বাজার।

অর্থই সব অনর্থের মূল- বহুল প্রচলিত এই প্রবাদটি আমরা সকলেই জানি ও মানি। কিন্তু তবুও জীবন ও জীবিকার তাগিদে ছুটে চলি প্রতিনিয়ত সেই অর্থ উপার্জনে। কথায় আছে "টাকায় কি না মেলে"। তাই তো কবিরাও বলে গেছেন-

টাকার আমি, টাকার তুমি
টাকাতে যায় সব কেনা
টাকার রঙে রক্ত গরম
টাকাতেই যায় দেশ চেনা।


বর্তমানকালে ব্যবসা তার প্রাচীন খোলস পরির্বতন করে নতুন রুপে সাজুগুজু করেছে। ব্যবসা আর আগের মত শুধু কাগুজে মুদ্রা আর দামি ধাতু বিনিময়ে সীমাবদ্ধ নেই। আধুনিক যুগের প্রযুক্তির হাতে হাত মিলিয়ে এগিয়ে গেছে অনেক দূরে।মানুষ এখন কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার করে মুহুর্তেই হাজার হাজার টাকার লেনদেন করে। ব্যবসা করার এই সর্বাধুনিক পদ্ধতি হল ই-কমার্স। যে যাই হোক গৌড়চন্দ্রিকা অনেক হল। এবার আজকের আলোচনার মূলবিষয়ে আলোকপাত করছি।

ই-কমার্সঃ

ই-কমার্স বলতে আমরা যা বুঝি তা হল হালের ইন্টারনেট ব্যবস্থাকে কাজে লাগিয়ে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসা করার সুবিধা। এই ব্যবস্থার মাধ্যমে একটি ভারচুয়াল বাজার তৈরি হয়েছে। যেটি ব্যবহার করে বিশ্বে প্রতিনিয়ত হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য চলছে।

ই-কমার্সের মাধ্যমে যে সুবিধাদি পাওয়া যায় তা নিচে তুলে ধরছিঃ-

১। গ্রাহকের নিকট সরাসরি খুচরা মুল্যে পন্য বিপনন।
২। মধ্যস্বত্বভোগী বিহীন ক্রেতা-গ্রাহক ব্যবস্থা।
৩। ব্যবসায়ী - ব্যবসায়ী অবাধ কেনাবেচা।
৪। ইন্টারনেটভিত্তিক যোগাযোগের মাধ্যমে অবাধ ব্যবসায়িক তথ্য আদান প্রদান।
৫। ব্যবসায়িক ব্যবস্থাপনাবিষয়ক সাহায্য।
৬। বাজারে নতুন পন্য প্রসারে ব্যাপক সংশ্লিষ্টতা।

মুলত ১৯৭১-৭২ সালে আরপানেটের আবিষ্কারের মাধ্যমে ই-কমার্স প্রতিষ্ঠার সম্ভাবনা জাগে। এরপর ১৯৭৯ মাইকেল অলড্রিচ সর্বপ্রথম অনলাইন শপিং সিস্টেম চালু করেন। পরবর্তীতে ফ্রান্সে "ফ্রান্স টেলিকম " ব্যবহার করে মিনিটেল কোম্পানি সারাদেশে অনলাইনে অর্ডার নেওয়া শুরু করে। পরবর্তী এক দশকে অনলাইন ক্রয়বিক্রয়ের অনেক প্রচেষ্টা চালানো হয়।

সবচেয়ে জনপ্রিয়তা পায় ১৯৯৫ সালে প্রতিষ্টিত জেফ বিজুর আমাজান ডট কম। এটি দিনরাত চব্বিশঘণ্টা খোলা থাকত। এরপরেই আসে কম্পিউটার প্রোগ্রামার পিয়েরে অমিডায়ের কর্তৃক প্রতিষ্টিত নিলাম অয়েব ই-বে। পরের বছর বিটুবি মার্কেটপ্লেস ইন্ডিয়ামার্ট ও ১৯৯৯ সালে চীনে ই-কমার্স অয়েব আলিবাবা ডট কম প্রতিষ্ঠা লাভ করে।


এই অনলাইন প্রতিষ্ঠানগুলোর থেকে কিছু বিশেষ সুবিধা আলাদা আলাদা করে পাওয়া যায়। তাদের সেই সুবিধাদি সম্মিলিতভাবে নিম্নে তুলে ধরা হলঃ

১। গ্রাহকের নিকট স্বয়ংক্রিয়ভাবে পন্যবিষয়ক ডুকুমেন্ট প্রদর্শন করা।
২। অনলাইন শপিং নিশ্চিত করা।
৩। অনলাইন ব্যাংকিং নিশ্চিত করা।
৪। ই-টিকেট।
৫। টেলিমেডিসিন ও টেলিকনফারেন্স
৬। সামাজিক যোগাযোগব্যবস্থা
৭। তাৎক্ষণিক বার্তা বহন।
৮। অনলাইন অফিস ব্যবস্থা।
৯। শপিং সফটওয়্যার।
১০। গ্রুপভিত্তিক কেনাবেচা
১১। ডিজিটাল মানিব্যাগ, ইত্যাদি।

দেশভিত্তিক বিভিন্ন ই-কমার্স নিয়মকানুনঃ


অ্যামেরিকার "ফেডারেল ট্রেড কমিশন" এই ধরনের ব্যবসার তদারকি করে থাকে। তারা মুলত কমার্শিয়াল ই-মেইল, বিভিন্ন অনলাইন বিজ্ঞাপন ও ক্রেতার প্রাইভেসি নিয়ে কাজ করে থাকে। এই কমিশনেরর মতে সকল অনলাইন বিজ্ঞাপন অবশ্যই সত্য ও ধোকামুক্ত হতে হবে। আর্ন্তজাতিকভাবে ইন্টারনেশনাল কনজুমার প্রোটেকশন এন্ড এনফোর্সমেন্ট নেটওয়ার্ক (আইসিপিইএন) ১৯৯১ সালে গঠিত হয়। বিশ্ব নন্দিত অর্থনৈতিক জোট এপেক ১৯৮৯ সালে গঠিত হয়। তারা তাদের ই-কমার্স নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি কমিটি গঠন করেছে। যাদের লক্ষ্য হল সেই অঞ্চলে সুষ্ঠুভাবে ই-কমার্স নিশ্চিত করে উন্নতি ত্বরান্বিত করা। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া একই উদ্দেশ্য নিয়ে কাজ করছে।

ই-কমার্সের বৈশ্বিক অবস্থাঃ

২০১০ সালে ইংল্যান্ডের সবচেয়ে বড় বাজার ছিল ই-কমার্সের বাজার। অন্যদিকে চেক রিপাবলিকে ২০১৩ সালে দেশের মোট রাজস্ব আয়ের প্রায় ২৪ ভাগ আসে ই-কমার্সখাত হতে। চায়নার মোট বৈদেশিক বানিজ্যের শতকরা ৯ দশমিক ৬ ভাগ বাণিজ্য ই-কমার্সের মাধ্যমে হয়। ২০১৪ সালে চায়নার প্রায় ৬০০ মিলিয়ন মানুষ অনলাইনে কেনাবেচা করে। চায়নাতে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বাজার যেটি অ্যামেরিকার দ্বিগুণ।

চলবে__
ছবিঃগুগল
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×