somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ই-কমার্স ও বাংলাদেশঃ দ্বিতীয় কিস্তি

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৯৮ সালে সকল প্রকার কম্পিউটার সামগ্রীর উপর ভ্যাট ও শুল্কহার তুলে নেওয়া হয়। এর ফলে মানুষ কম্পিউটার কেনার দিকে ঝুকে পড়ে। প্রায় আট লক্ষ কম্পিউটার বিক্রি হয় সে সালে। ইন্টারনেট সংযোগচালু হলে দেশের মানুষ ইন্টারনেটভিত্তিক বিনোদন বা যোগাযোগ সুবিধাদি লাভ করে। কিন্তু ব্যবসা করার দিকেও এদেশের মানুষের মন ছিল।

আজ দ্রুততার সাথে দিন দিন দেশে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েই চলেছে। সাম্প্রতিকতম প্রতিবেদন থেকে দেখা যায় যে বাংলাদেশে ৩ কোটি মানুষ ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার আওতাভুক্ত এবং আরো ২ কোটি মানুষ শীঘ্রই এর আওতাভুক্ত হবে।

এতে করে যা হচ্ছে বা হবে তা সত্যিই একটি বিপ্লব। তথ্যপ্রযুক্তি ব্যবহারের অগ্রগতির সাথে সাথে আমরা সেই সম্ভাবনার দুয়ারে দারিয়ে আছি। ইন্টারনেটে বেচাকেনার যে ওয়েবসাইট গুলো রয়েছে সেগুলো দিন দিন জনপ্রিয় হচ্ছে। তাই ইন্টারনেটভিত্তিক বিভিন্ন কোম্পানি গুলো যেভাবেই হোক না কেন ক্রেতার বিশ্বাস অর্জনের জন্য প্রচার চালিয়ে যাচ্ছে। কম খরচে পন্য কিনতে আগ্রহী ক্রেতারা এই অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান গুলোর প্রতি ব্যাপক আগ্রহী হয়ে উঠছে।

বাংলাদেশে ই-কমার্স ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং দিনদিন তা বেড়েই চলেছে। বাংলাদেশে ই-কমার্স চালু হবার ইতিহাস বেশী পুরনো নয়। ১৯৯৯ সালে কিছু যুক্তরাষ্ট্র প্রবাসী উপহার সামগ্রী আদান প্রদান ও স্থানীয় সংবাদ সরবরাহের জন্য www. munshigi.com নামে একটি বাংলাদেশী ওয়েবসাইট চালু করে।এরপর ২০০০ সালে দেশের চাকুরীজীবি ও চাকুরীপ্রত্যাশীদের জন্য দেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ কেরিয়ার ভিত্তিক ওয়েবসাইট চালু হয়।

এরপর শপিং ভিত্তিক অয়েবসাইট "হাটবাজার" চালু হয়। বর্তমানে তাদের প্রায় ১৭০০ কর্মী দেশেবিদেশে নিয়োজিত রয়েছে। কেনাবেচা করার জন্য সম্ভবত সবচেয়ে নিরাপদ ওয়েবসাইট হল "সেলবাজার"। তারা ২০০৬ সালে সেলফোনে ক্ষুদে বার্তা দিয়ে কেনাবেচার পদ্ধতি চালু করে। ২০০৭ সালেই তারা ওয়েবসাইটভিত্তিক ই-কমার্স চালু করে। এই ওয়েবসাইট ব্যবহার করে দেশের যে কোন প্রান্তে যে কোন মানুষ কোনধরনের কোন নিবন্ধন ও জটিলতা ছাড়াই কেনাবেচা করতে পারে।

অনলাইনে শপিংমল করা কি সম্ভব? যে কাউকেপ্রশ্ন করলেই উত্তর হবে "কি ভাই মস্করা করছেন?" এই কঠিন কাজটিকে সম্ভব করেছে চরকা ডট কম। ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে যে কোন জিনিস ক্রয় করার সুবিধা এখানে দেওয়া হয়েছে।

এভাবেই ধীরে ধীরে বাজারে এসেছে "এখানেই ডট কম", "বিক্রয় ডটকম " ইত্যাদি। বই কেনার ওয়েবসাইটভিত্তিক "রকমারি ডটকম " বইপ্রেমীদের জন্য নিয়ে এসেছে হরেক রকম বই। অন্যরকম ওয়েব সার্ভিসেস লিমিটেডের এই ই-কমার্সভিত্তিক ওয়েবসাইটটি ১৯শে জানুয়ারি ২০১২ সালে বই, বিভিন্ন ইলেক্ট্রনিক সামগ্রী, সিডি, ডিভিডি, কম্পিউটার, মোবাইল ইত্যাদি পন্য সেবা নিয়ে হাজির হয়। যতখুশি তত পরিমান পন্যে সরবরাহ খরচ ৩০ টাকা ধরা হয়, এরপর বই প্রতি ২০ ভাগ ছাড় ও ৩০ দিনে নষ্ট মাল ফেরত ইত্যাদি লোভনীয় প্রস্তাব ক্রেতাদের ভেতর আলোড়ন সৃষ্টি করে। "বইমেলা" নামে আরেকটি অনলাইন বুক ষ্টোর গত তিনবছর ধরে দেশের বড়বড় পাবলিকেশন প্রতিষ্ঠানের সাথে কাজ করে যাচ্ছে।

২০০৯ সালে বাংলাদেশ ব্যাংক অনলাইনে অর্থ আদান প্রদানের অনুমতি দিলে ই-কমার্স খাতে পরিবর্তনের নতুন হাওয়া বয়ে যায়। অনলাইনে অর্থ আদানপ্রদান করার সুবিধাকে ভিত্তি করে ২০১০ সালে গড়ে ওঠে ফ্রি-ল্যান্সিং। সেই সালে GARTNER Inc. এর একটি প্রতিবেদনে বাংলাদেশকে ফ্রি-ল্যান্সিং সম্ভাবনাময় দেশে গুলোর মধ্যে একটি অন্যতম সেরা দেশ হিসেবে বিবেচনা করা হয়। ২০১৩ সালে ওডেক্স ও এলেন্স নামের দুটি ফ্রি-ল্যান্সিং ওয়েবসাইটের জরিপে বাংলাদেশ ১৮০ টি দেশের মধ্যে ৭ম ও ৮ম স্থান দখল করে। ফ্রি-ল্যান্সিং এ বাংলাদেশী ফ্রিল্যান্সারদের এমন সাফল্যে আসে বাংলাদেশ ব্যাংকের একটি সময় উপযোগী সিধান্তের কারনে। ২০১১ সালে বাংলাদেশ ব্যাংক ফ্রি-ল্যান্সারদের জন্য ৫০০ ডলার পর্যন্ত অনলাইন পেমেন্ট সুবিধা চালু করে এবং ভবিষ্যৎ সময়ে তা বাড়ানোর সিধান্ত নেয়। ফলে অনলাইন ভিত্তিক এই ই-কমার্স বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখতে সমর্থ হয়। এরপরেই বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালের ৫ জানুয়ারি ১১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বিএএসআইএস) সাথে ওয়েস্টিন হোটেলে একটি ই-কমার্স মেলার আয়োজন করে। মেলার থিম ছিল " অনলাইন শপিংঃ এনিথিং, এনিটাইম"।

গতবছর বাংলাদেশ ব্যাংক অনলাইনে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড ব্যবহারের অনুমতি প্রদান করেছে। ফলে দেশের মানুষ চাইলেই এখন যেকোন বিদেশী পন্য ঘরে বসেই কিনতে পারবেন। ই-কমার্স বাংলাদেশের অর্থনীতির পালে নতুন হাওয়া বইয়ে দিতে শুরু করেছে। এই খাতের দ্রুত প্রসার ও উন্নতির প্রতিচ্ছবি দেখে আমরা যথেষ্ট আশাবাদী।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×