
হে
কবি,
দেখনা
এ শহর
কি সুরেন্দ্র,
গান গেয়ে যায়
সকাল দুপুর সন্ধ্যা
নাগরিক কোলাহলে,
ইট সুরকির বোঝার বুকে
সেজেছে বিশ বর্গমাইল দানব,
প্রেমেজর্জর কংক্রিট প্রেমী মানব
চেয়ে দেখ জানালার কার্নিশের ফাঁকে
ছানাপোনা বুকে বাবুই পাখিটা যেথা থাকে,
খড়-খুটারির শক্ত বুনটে বাঁধন-বেধেছে খাসা,
ওর মত ঘর নেইকো, আমি ঘরভাঙা আধুনা চাষা!
উৎসর্গঃ আমার গ্রামকে।
ছবিঃ গুগল
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



