জলকাব্য - ৫ঃ সমুদ্র আমার বিলাস
০৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক তো হল বোঝাবুঝি,
অহ নিশি ভোর সুখ খোঁজাখুঁজি-
দিগন্ত সূর্য মিশে,
খেরো খাতার হিসেব শেষে,
একঘেয়ে কবিতার প্রত্যাবর্তন,
মিছেমিছি কানামাছি,
হইহই হট্টগোল, বিরান জীবন।
এভাবেই বয়ে যত দিনরাত ক্ষণ,
উত্তাপ মুছে গিয়ে ক্লান্ত বদন,
একাকি অন্ধ ঘোর-
তবুও দেখেছি লাল দিগন্ত, রক্তজবা ভোর-
দেখেছি সুর্য, নাগরীর বাহুডোর।
ফুলশয্যা সেতো
কবিতার পাতায় এঁকেছিল কবি,
তুলতুলে পেলব মায়াবী,
লাল নীল জলরঙ ছবি।
জানি মিথ্যে নয় সবি-
ছুঁয়ে দেখি, শ্বাস নেই,
বুকের গহীনে জ্বালি ধিকিধিকি রবি।
তবুও বদ্ধ দেওয়ালে আঁকা মেকি সুখ যত,
শুকিয়ে ঝরে যায় ঝরাপাতা মত,
আনমনে রংতুলির কেটে যাওয়া দাগ,
আমাকে বলেছিল, শহর সে আমারি থাক।
আসল রঙের ঢং দেখবে যদি,
ঘুরে যাও সাগর চর বহতা নদী।
নগর জীবনে যত ফেরারীর গান,
সব ভুলে মেখে নাও সমুদ্রচারী স্নান।
কথা শুনে ভাবি-
জলছবি আঁকি,
প্রবালদ্বীপের তলে সমুদ্র অমরায়,
নোনা জলে ফিন ফিনে ফেনিল ধারায়,
চিকচিক করে ওঠা অভ্র নীল ঢেউ,
দেখেছে অনেকে আগে, আঁকেনি তো কেউ।
নিপাট ভদ্রবেশী ঝিনুকের খোলসে-
আহা! কি শ্লথ মাংসাশী সৌন্দর্য ঝলসে!
ইরাবতীর নরম পেলবতর কাঁধে
সমুদ্রের সুতীক্ষ্ণ চুম্বন ভর দুপুর সাঁঝে,
উড়ন্ত গাঙচিল ডানায় রোদেলা গন্ধ,
ঝিরিঝিরি হাওয়ায় মরি প্রানে একি ছন্দ!
সুখের ফুটন্ত জলদ, ছুঁয়ে দেখি ক্ষণ,
আহ! কি হিমেল পরশ, মুদি ক্লান্ত দু-নয়ন!
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন