চাই মানবতার পদাতিক বন্ধন
০৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি জানি,
মানবতার দুয়ার বন্ধ তোমাদের,
ভয়েরচিহ্ন তোমাদের প্রতিটি লোমকূপে।
শিরায় শিরায় এড্রেনালিন।
জংগল শাবকের লেলিহান লালাস্রাবে
ঝলসে গেছে তোমার কণ্ঠস্থ এপিগ্লোটিস,
বোবার থেকেও বোবা তোমরা!
পাথরের জগদ্দল পায়ের পাতায় বেধে
যে সভ্যতার পথে আলোর মশাল হাতে,
তাতে নিজেই তোমরা অন্ধ-খোঁড়া নও কি?
ইউনিভার্সিটি চত্বরে যে মানুষগুলো
রক্তের চাপাতি দেখে মুখ ফিরিয়ে নিয়েছ
দুকদম ফেলনি, পিঠ দেখিয়েছ,
তোমরা পাপী,
তোমাদের পাপীয়সী হাতে
মানবতা রক্তাক্ত,
এরপর যারা বাকরূদ্ধ কণ্ঠে হাজারো বিলাপ
করছিলে, শতশত ক্যামেরা তাক করে
ত্রস্ত হরিনের মত দিগভ্রান্ত ছুটেছিলে,
তোমরা, হ্যা তোমরাই নির্মমভাবে
মাটির শত শত হাত নিচে,
গভীর থেকে আরো গভীরে, পুতে দিয়েছ,
তোমাদের বিবেক, শক্তি, সাহস,মানবতা।
আমি বিশ্বাস করি, যে মানবতাকে তোমরা
মোবাইল ক্যামেরায় ধরতে চেয়েছ,
কম্পনশীল থরথর হাতে,
সে এখন কলেজ পড়ুয়া উদ্ধারকারী
এক যুবকের রক্তমাখা সাহসী শার্টে,
এঁকে দিচ্ছে মানবতার বিজয় চুম্বন!
লজ্জা! সে মানবতা তোমাদের নয়।
তোমাদের সুযোগ ছিল,
বীরের মত এগিয়ে অসুরদলনের।
এভাবে আর কত?
নিজের পিঠ বাঁচিয়ে, উটপাখি জীবন।
তোমাদের একটি বন্ধন, মানবতার বন্ধন,
একটি শপথ, রুখে দেওয়ার শপথ।
তারুণ্যের বুকের অপরাজেয় বাংলার কসম,
একটি ঝড় ফেসবুক বা টুইটারে নয়,
ঝঞ্ঝা বিক্ষুব্ধ মাঠেঘাটে দেখতে চাই।
ভয়ে কুঁকড়ানো, কাপুরুষতা নয়,
চাই সাহসী দীপ্তিময় পদাতিক বন্ধন দেওয়াল।
তারুণ্য, তোমাদের দুয়ার খোল,
রুখে দাও নারী নির্যাতক পিচাশদের,
এই দেশমাতৃকার,
একটাই আদেশ, একটাই দাবি, একটাই অনুরোধ।
পুনশ্চ- মানবতার জয় হোক।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন